Tuesday, October 20, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

ঢাকা থেকে চুরি হওয়া পর্যটন বোট ‘তুরাগ কিং’ পটুয়াখালীতে উদ্ধার করল কোস্ট গার্ড

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 2, 2026
ঢাকা থেকে চুরি হওয়া পর্যটন বোট ‘তুরাগ কিং’ পটুয়াখালীতে উদ্ধার করল কোস্ট গার্ড
Share on FacebookShare on Twitter

ঢাকা থেকে চুরি হওয়া ‘তুরাগ কিং’ নামক একটি পর্যটন বোট পটুয়াখালীর লাউকাঠি নদী থেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত বোর্ট এর মালিক হলেন- মোঃ সোহাগ দেওয়ান, মোঃ আরাফাত দেওয়ান এবং মোঃ শামীম পারভেজ। তারা প্রত্যেকেই ঢাকার মিরপুর-১ এর যোহরাবাদ এলাকার বাসিন্দা।

​কোস্ট গার্ড সুত্রে জানা যায়, গত রোববার (২৮ জুন) সকালে ঢাকার দিয়াবাড়ি ল্যান্ডিং স্টেশন থেকে পর্যটন বোট ‘তুরাগ কিং’ চুরি হয়। ওই দিনই বোটের মালিক গাবতলী নৌ পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে প্রযুক্তির সহায়তায় জানা যায় যে, সন্দেহভাজন চোর চক্র বোটটি নিয়ে পটুয়াখালীতে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে বোটের মালিকপক্ষ পটুয়াখালী এসে বোটটি উদ্ধারের জন্য কোস্ট গার্ডের কাছে আইনি সহায়তা চান।

​এরই ধারাবাহিকতায়, বুধবার (১ জুলাই) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী কর্তৃক পটুয়াখালী সদর থানাধীন লাউকাঠি নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মালিকপক্ষের শনাক্তকরণের ভিত্তিতে কোস্ট গার্ড সদস্যরা বোটটিকে থামার সংকেত দেয়। কিন্তু কোস্ট গার্ডের সংকেত অমান্য করে বোটটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

​পরবর্তীতে কোস্ট গার্ডের আভিযানিক দল ধাওয়া করে লেবুখালী ক্যান্টনমেন্ট সংলগ্ন এলাকা থেকে পর্যটন বোটটি উদ্ধার করতে সক্ষম হয়। কোস্ট গার্ডের তৎপরতা দেখে বোটে থাকা দুষ্কৃতিকারীরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

​কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত পর্যটন বোটটি বর্তমানে কোস্ট গার্ডের হেফাজতে রয়েছে এবং তা প্রকৃত মালিকপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

জননিরাপত্তা ও জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও অপরাধ দমনে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান কোস্ট গার্ড।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

মহিপুরে ১৭৫ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মহিপুরে ১৭৫ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

September 26, 2026
পটুয়াখালীর সাংস্কৃতিক সংগঠক মঈন উদ্দিন টারজনের জানাজায় মানুষের ঢল

পটুয়াখালীর সাংস্কৃতিক সংগঠক মঈন উদ্দিন টারজনের জানাজায় মানুষের ঢল

July 24, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist