Friday, September 4, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

বাজেট বাস্তবায়নে পটুয়াখালীতে সাংবাদিকদের সাথে এমপি আলতাফ চৌধুরীর মতবিনিময়

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 3, 2026
বাজেট বাস্তবায়নে পটুয়াখালীতে সাংবাদিকদের সাথে এমপি আলতাফ চৌধুরীর মতবিনিময়
Share on FacebookShare on Twitter

জাতীয় সংসদে পাসকৃত ২০২৬-২৭ অর্থ বছরের জাতীয় বাজেট বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে পটুয়াখালীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।

‎​শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টায় পটুয়াখালীর শের-ই-বাংলা রোডস্থ ‘সুরাইয়া ভিলা’য় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

‎মতবিনিময় সভায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেন, ‘‘২০২৬-২৭ অর্থ বছরের বাজেট বিগত ৫৫ বছরের মধ্যে একটি ঐতিহাসিক ও সর্বোচ্চ বাজেট। এই বাজেট দেশের ভঙ্গুর অর্থনীতিকে সচল ও স্বাভাবিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’’

‎​তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘‘এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের অভূতপূর্ব উন্নতি হবে। স্কুল, কলেজ, মসজিদ, মন্দিরসহ সার্বিক অবকাঠামো ও ইপিজেডের দৃশ্যমান উন্নয়ন হবে। বিশেষ করে পটুয়াখালীসহ সমগ্র দক্ষিণাঞ্চলের মানুষের কল্যাণ ও ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে এই বাজেটের ফলে।’’

‎​উন্নয়নের এই ধারাকে বেগবান করতে সাংবাদিকসহ সর্বস্তরের নাগরিকদের সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান এই সাংসদ।

‎এ সময় সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির, লাউকাঠি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হাফিজুর রহমান হাফিজ।

‎সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন এমপি আলতাফ হোসেন চৌধুরীর একান্ত সচিব (পিএস) অ্যাডভোকেট মো. আনিচুর রহমান, জেলা মহিলা দলের সাবেক সভাপতি ও এ কে এম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান সহকারী অধ্যাপক লায়লা ইয়াসমিন তালুকদার এবং এ কে এম কলেজের সহযোগী অধ্যাপক ও সাংবাদিক গোলাম রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

কলাপাড়ায় ভারী বৃষ্টিতে ডুবল বীজতলা, স্থবির জনজীবন

কলাপাড়ায় ভারী বৃষ্টিতে ডুবল বীজতলা, স্থবির জনজীবন

September 3, 2026
দশমিনায় বিএনপি নেতার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের আল্টিমেটাম, থানা ঘেরাওয়ের হুশিয়ারি

দশমিনায় বিএনপি নেতার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের আল্টিমেটাম, থানা ঘেরাওয়ের হুশিয়ারি

August 27, 2026

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist