Monday, October 19, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

কলাপাড়ায় পাখি দিয়ে মাদক পার্টির প্রস্তুতিকালে দুই যুবকের কারাদণ্ড

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 16, 2026
কলাপাড়ায় পাখি দিয়ে মাদক পার্টির প্রস্তুতিকালে দুই যুবকের কারাদণ্ড
Share on FacebookShare on Twitter

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় এয়ারগান দিয়ে বুনো পাখি শিকার করে তা দিয়ে মাদক সেবনের পার্টির প্রস্তুতির সময় তানজিল (২১) ও সাইমুন মাতুব্বর (২৩) নামের দুই যুবককে আটক করে কারাদণ্ড ও জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় পৌর শহরের নাচনাপাড়া এলাকা থেকে পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কলাপাড়া ইউনিটের সদস্যরা তাদের গ্রেফতার করেন।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই যুবককে সাজা প্রদান করেন কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক। অভিযান ও আদালত পরিচালনাকালে কলাপাড়া বন বিভাগের কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দল এবং ‘অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী’র স্বেচ্ছাসেবী সদস্যরা উপস্থিত ছিলেন।

ঘটনার বিস্তারিত জানিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক বলেন, ‘‘বিকেলে তানজিল ও সাইমুন পৌরসভার বিভিন্ন এলাকা থেকে এয়ারগানের সাহায্যে পাঁচটি তিলা ঘুঘু এবং একটি বক হত্যা করে। সন্ধ্যায় তারা মাদকের সঙ্গে এসব পাখির মাংস দিয়ে পার্টি করার উদ্দেশ্যে নাচনাপাড়া এলাকা থেকে রওয়ানা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা তাদের হাতেনাতে গ্রেফতার করে।’’

পরবর্তীতে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৩৮ ধারায় পাখি হত্যার দায়ে তানজিলকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। অন্যদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ইয়াবা সেবন ও সেবনের সরঞ্জাম রাখার দায়ে সাইমুন মাতুব্বরকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড (অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড) প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, বন্যপ্রাণী সংরক্ষণ ও মাদকের অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং অপরাধ দমনে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

বাউফলে এসএসসি ও দাখিল সমমানের জিপিএ-৫ প্রাপ্ত ১২৯ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা

বাউফলে এসএসসি ও দাখিল সমমানের জিপিএ-৫ প্রাপ্ত ১২৯ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা

August 22, 2026
‘আই হ্যাভ এ প্ল্যান’- ব্রিটেনের প্রধানমন্ত্রীও তারেক রহমানের ভাষায় আশ্বাস দিয়েছেন দেশবাসীকে: তথ্যমন্ত্রী

‘আই হ্যাভ এ প্ল্যান’- ব্রিটেনের প্রধানমন্ত্রীও তারেক রহমানের ভাষায় আশ্বাস দিয়েছেন দেশবাসীকে: তথ্যমন্ত্রী

July 17, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist