পটুয়াখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা রুকন সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) জামায়াতের জেলা শাখার উদ্যোগে স্থানীয় ব্যামাগার মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখার আমীর অ্যাডভোকেট মো. নাজমুল আহসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জননেতা মাওলানা আবুল হাসানাত মুহাম্মদ আব্দুল হালিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সেক্রেটারি, ঢাকা মহানগরী দক্ষিণ ড. শফিকুল ইসলাম মাসুদ এবং বরিশাল মহানগরী আমীর জহির উদ্দিন মো. বাবর।
এছাড়াও বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমীর ও বরিশাল অঞ্চল টিম সদস্য অধ্যাপক মো. শাহ আলম, পটুয়াখালী জেলা জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমীর অধ্যাপক আব্দুস সালাম খান এবং বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক।
এসময় পটুয়াখালী জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আশরাফ আলী খানসহ জেলা জামায়াতে ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তারা বলেন, একজন রুকনকে কুরআন-সুন্নাহর আলোকে নিজেকে আদর্শবান কর্মী হিসেবে গড়ে তুলতে হবে। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বোচ্চ আন্তরিকতা, ত্যাগ ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ, সাংগঠনিক শৃঙ্খলা সুদৃঢ়করণ, নৈতিক নেতৃত্ব গড়ে তোলা এবং দেশ ও জাতির কল্যাণে নিবেদিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনটি সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মো. শহীদুল ইসলাম আল কায়ছারী। জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে আগত রুকনবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্মেলনটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।







