Tuesday, July 21, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

দশমিনায় দুস্থ-অসচ্ছলদের মাঝে আর্থিক সহায়তার চেক ও শুকনো খাবার বিতরণ

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 5, 2026
দশমিনায় দুস্থ-অসচ্ছলদের মাঝে আর্থিক সহায়তার চেক ও শুকনো খাবার বিতরণ
Share on FacebookShare on Twitter

সঞ্জয় ব্যানার্জী, দশমিনা: পটুয়াখালীর দশমিনায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, দুস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক এবং শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

​শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে আর্থিক সহায়তার চেক এবং রাত ৮টায় উপজেলা পরিষদের পুরনো ভবনের অডিটোরিয়াম হলরুমে এই শুকনো খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি উপজেলার মোট ৬৩ জন উপকারভোগীর হাতে শুকনো খাবার ও আর্থিক সহায়তার চেক তুলে দেন।

এসময় ​প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘‘সমাজের অসহায়, দরিদ্র ও দুরারোগ্য রোগে আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে সরকারি ও সামাজিক সহায়তা কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। মানবিক সহায়তার এ ধরনের উদ্যোগ আগামীতেও অব্যাহত রাখা হবে।’’

উপজলা নির্বাহী অফিসার মো. মাহামুদ হাসান মৃধার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর সহধর্মিণী মোসা. মারিয়া নুর, সহকারী পুলিশ সুপার মো. জামান, ঢাকা উত্তর মহানগর গণঅধিকার পরিষদের সহ-সভাপতি মিজান হাওলাদার, পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মহিবুল্লা এনিম, দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর ইসলাম, দশমিনা উপজেলা বিএনপির আহবায়ক ছিদ্দিক আহম্মদ মোল্লা, সদস্য সচিব শাহ আলম শানু, গনঅধিকার পরিষদের সভাপতি আলতাব হোসেন আঁকন ও সাধারণ সম্পাদক লিয়ার হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

নির্বাচন বর্জনের দাবীতে ছাত্রদলের বিক্ষোভ ও লিফলেট বিতরণ

নির্বাচন বর্জনের দাবীতে ছাত্রদলের বিক্ষোভ ও লিফলেট বিতরণ

December 29, 2023
আ’লীগের বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তারা দলের কেউ না-মুহিব

আ’লীগের বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তারা দলের কেউ না-মুহিব

December 28, 2023

Trending.

মির্জাগঞ্জে আর্জেন্টিনার জার্সি পরা সেই ‘দালাল’ গ্রেফতার, ৩০ দিনের কারাদণ্ড

মির্জাগঞ্জে আর্জেন্টিনার জার্সি পরা সেই ‘দালাল’ গ্রেফতার, ৩০ দিনের কারাদণ্ড

July 12, 2026
মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী গ্রেপ্তার

মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী গ্রেপ্তার

July 14, 2026
মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

July 17, 2026
পটুয়াখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

পটুয়াখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

July 10, 2026
‎পটুয়াখালীর চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার

‎পটুয়াখালীর চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার

July 4, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist