Tuesday, September 22, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

‎‘অবৈধ ট্রলিং বন্ধ করুন, নয়তো আমাদের বিষ খাইয়ে মেরে ফেলুন’

‎মহিপুরে জেলেদের বুকফাটা আর্তনাদ ও হুঁশিয়ারি

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 5, 2026
‎‘অবৈধ ট্রলিং বন্ধ করুন, নয়তো আমাদের বিষ খাইয়ে মেরে ফেলুন’
Share on FacebookShare on Twitter

‘‘প্রতিদিন না খেয়ে মরার চেয়ে একদিনে মরে যাওয়াই ভালো। যদি অবৈধ ট্রলিং বন্ধ করতে না পারেন, তাহলে আমাদের উপকূলের হাজার হাজার জেলেকে বিষ খাইয়ে মেরে ফেলুন।’’–বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বোট, বটম ট্রলিং এবং নিষিদ্ধ বেহুন্দি জালের মাধ্যমে নির্বিচারে মৎস্যসম্পদ ধ্বংসের প্রতিবাদে এভাবেই নিজেদের চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন কলাপাড়া উপকূলের সাধারণ জেলেরা।

‎রোববার (৫ জুলাই) সকাল ১১টায় মহিপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কলাপাড়া ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি রফিকুল ইসলাম মৃধা ও সাধারণ জেলে কামাল মাঝি সংবাদ সাধারণ জেলেদের পক্ষে লিখিত বক্তব্য এই হুঁশিয়ারি দেন।

‎লিখিত বক্তব্যে জেলেরা অভিযোগ করেন, ‘‘কুয়াকাটা, মহিপুর, আলিপুর ও আশাখালী উপকূলসংলগ্ন অগভীর বঙ্গোপসাগরে দিন দিন বাড়ছে আধুনিক প্রযুক্তিসম্পন্ন অবৈধ ট্রলিং বোটের সংখ্যা। এসব বোটে ব্যবহার করা হচ্ছে, ফিশ ফাইন্ডার, জিপিএস (GPS), রাডার, ইকো সাউন্ডার ও উইঞ্চ মেশিন। এসব আধুনিক প্রযুক্তি ও নিষিদ্ধ বটম ট্রলিংয়ের মাধ্যমে সাগরের তলদেশ ছেঁকে কোটি কোটি মাছের পোনা, ডিমওয়ালা মা মাছ, চিংড়ির রেণু এবং কাঁকড়ার বাচ্চা নির্বিচারে ধ্বংস করা হচ্ছে। ৩০ থেকে ৪০ লাখ টাকা ব্যয়ে সাধারণ কাঠের ট্রলারকে অবৈধ ট্রলিং বোটে রূপান্তর করে এক শ্রেণীর প্রভাবশালী সিন্ডিকেট এই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে।’’

‎জেলেদের অভিযোগ, সরকার সামুদ্রিক মাছের প্রজনন রক্ষায় ৫৮ দিনের যে নিষেধাজ্ঞা দেয়, এই প্রভাবশালী সিন্ডিকেটের কারণে তার পুরো সুফলই ভেস্তে যাচ্ছে। বছরের পর বছর মানববন্ধন, স্মারকলিপি আর প্রশাসনের আশ্বাস মিললেও বাস্তবে কোনো কাজ হয়নি।

‎ক্ষোভ প্রকাশ করে জেলেরা বলেন, মৎস্য বিভাগ ও নৌ-পুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা যেন ‘কাঠের চশমা’ পরে আছেন। চোখের সামনে এমন অবৈধ শিকার চললেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

‎ভুক্তভোগী জেলে কামাল মাঝি বলেন, ‘‘আমরা লাখ লাখ টাকা খরচ করে সাগরে যাই, কিন্তু মাছ পাই না। প্রশাসন চাইলে একদিনেই অবৈধ ট্রলিং বন্ধ করতে পারে। তাহলে কেন হচ্ছে না? ছোট মাছ বড় হওয়ার আগেই শেষ হয়ে যাচ্ছে।’’

‎মাছের তীব্র সংকটের কারণে উপকূলীয় জেলেদের জীবন এখন বিপন্ন। সংবাদ সম্মেলনে উঠে আসে জেলেপাড়ার দুর্দশার চিত্র–পর্যাপ্ত মাছ না পাওয়ায় জেলেরা এনজিও ও মহাজনদের কাছ থেকে ঋণ নিয়ে সংসার চালাচ্ছেন। এখন কিস্তি দেওয়াই অসম্ভব হয়ে পড়েছে, জীবিকার তাগিদে অনেক জেলে বাধ্য হয়ে পেশা পরিবর্তন করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পাড়ি জমাচ্ছেন, এছাড়া উপকূলের হাজারো জেলে পরিবারে খাদ্য, চিকিৎসা ও সন্তানদের পড়াশোনার খরচ চালানো এখন এক বড় অনটন।

‎জেলেরা মনে করিয়ে দেন, দেশের প্রাণিজ আমিষের সিংহভাগ আসে সামুদ্রিক মাছ থেকে। এই অবৈধ শিকার বন্ধ না হলে শুধু জেলেদের পেটেই লাথি পড়বে না, বড় ধরনের হুমকির মুখে পড়বে দেশের ‘ব্লু ইকোনমি’ বা নীল অর্থনীতি।

‎সংবাদ সম্মেলন থেকে মৎস্যসম্পদ ও জেলেদের বাঁচাতে অবিলম্বে ৫টি জরুরি দাবি জানানো হয়। সেগুলো হলো–অবৈধ ট্রলিং বোট অবিলম্বে জব্দ ও ধ্বংস করতে হবে, অগভীর সমুদ্রে ‘বটম ট্রলিং’ কার্যকরভাবে নিষিদ্ধ করতে হবে, বেহুন্দি ও অন্যান্য নিষিদ্ধ জালের বিরুদ্ধে নিয়মিত কঠোর অভিযান চালাতে হবে, ট্রলিং সিন্ডিকেটের মূল অর্থদাতা ও প্রভাবশালীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, সাধারণ জেলেদের জন্য সাগরে নিরাপদ ও বৈষম্যহীন মাছ ধরার পরিবেশ নিশ্চিত করতে হবে।

‎সংবাদ সম্মেলনে ট্রলার মালিক ও জেলে প্রতিনিধি হারুন খান, আল-আমিন কাডারু, নুরুল ইসলাম, সিদ্দিক ফকির, রুবেল বয়াতি, কামাল কাডারু, সেলিম আকনসহ অর্ধশতাধিক সাধারণ জেলে ও ট্রলার মালিক উপস্থিত ছিলেন।

‎এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

কলাপাড়ায় ভারী বৃষ্টিতে ডুবল বীজতলা, স্থবির জনজীবন

কলাপাড়ায় ভারী বৃষ্টিতে ডুবল বীজতলা, স্থবির জনজীবন

September 3, 2026
কলাপাড়ায় সাড়ে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলদ গাছের চারা বিতরণ

কলাপাড়ায় সাড়ে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলদ গাছের চারা বিতরণ

September 9, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

September 12, 2026
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

September 3, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist