Saturday, July 18, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলে বৃষ্টিপাত অব্যাহত, সাগর উত্তাল

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 6, 2026
মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলে বৃষ্টিপাত অব্যাহত, সাগর উত্তাল
Share on FacebookShare on Twitter

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া: মৌসুমী নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে অভ্যন্তরীন উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খন্ড এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় গত তিনদিন ধরে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি এবং মুষলধারে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

গতকাল সকাল ছয়টায় থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘন্টায় জেলায় ৬২.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। এদিকে উপকূলের আকাশ এখনও ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। নদ-নদীর পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে। বিক্ষুব্ধ রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে।

আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তিতে জানা গেছে, নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছধরা নৌকা ও ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমবায় সমিতির সদস্য,আল্লাহ ভরসা মৎস্য আড়ৎ সত্বাধিকারী মো তানভীর আহম্মেদ লুনা আকন জানান,একদিকে সাগরে মাছ পাচ্ছেনা জেলেরা অপরদিকে আবহাওয়া খারাপ থাকায় একসপ্তাহ যাবত জেলেরা সাগরে যেতে পারছেনা।প্রায় ট্রলারই মহিপুর শিব্বারিয়া পোতাশ্রয় আশ্রয় নিয়েছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

কলাপাড়ায় বহিরাগত শ্রমিক নিয়োগের প্রতিবাদে মানববন্ধন

কলাপাড়ায় বহিরাগত শ্রমিক নিয়োগের প্রতিবাদে মানববন্ধন

October 10, 2023
পটুয়াখালীতে সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ

পটুয়াখালীতে সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ

October 27, 2023

Trending.

মির্জাগঞ্জে আর্জেন্টিনার জার্সি পরা সেই ‘দালাল’ গ্রেফতার, ৩০ দিনের কারাদণ্ড

মির্জাগঞ্জে আর্জেন্টিনার জার্সি পরা সেই ‘দালাল’ গ্রেফতার, ৩০ দিনের কারাদণ্ড

July 12, 2026
মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী গ্রেপ্তার

মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী গ্রেপ্তার

July 14, 2026
মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

July 17, 2026
পটুয়াখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

পটুয়াখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

July 10, 2026
‎পটুয়াখালীর চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার

‎পটুয়াখালীর চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার

July 4, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist