Monday, September 7, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মাঝেও কমলো জ্বালানি তেলের দাম

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 11, 2026
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মাঝেও কমলো জ্বালানি তেলের দাম
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্র ও ইরানের ফের সংঘাতের পর হরমুজ প্রণালিতে আবারও জাহাজ চলাচল স্বাভাবিক হতে পারে- এমন আশায় শুক্রবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। তবে সপ্তাহের হিসাবে তেলের দাম এখনো উল্লেখযোগ্যভাবে বেশি রয়েছে।

শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫২ সেন্ট বা প্রায় শূন্য দশমিক ৭ শতাংশ কমে ৭৫ দশমিক ৭৮ ডলারে নেমে আসে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৮৩ সেন্ট বা প্রায় ১ দশমিক ২ শতাংশ কমে দাঁড়ায় ব্যারেলপ্রতি ৭১ দশমিক ২৫ ডলারে।

তবে পুরো সপ্তাহের হিসাবে ব্রেন্টের দাম প্রায় ৫ দশমিক ১ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম প্রায় ৩ দশমিক ৮ শতাংশ বেড়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা আপাতত না বাড়া এবং আগামী সপ্তাহে আবার আলোচনার সম্ভাবনা তৈরি হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। এর ফলে হরমুজ প্রণালিতে নৌ চলাচল পুনরায় স্বাভাবিক হওয়ার আশা জোরালো হয়েছে।

এদিকে রয়টার্স জানিয়েছে, কাতারের মধ্যস্থতাকারীরা ইরানে গিয়ে উত্তেজনা কমানোর বিষয়ে আলোচনা করছেন। এই খবর প্রকাশের পর তেলের দাম আরও কিছুটা কমে।

তবে পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল আগের তুলনায় ধীর রয়েছে। যদিও কিছু তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)বাহী জাহাজ ইতোমধ্যে প্রণালিটি অতিক্রম করেছে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত দীর্ঘায়িত হলে আগামী বছরের বৈশ্বিক তেলের বাজার নিয়ে তাদের পূর্বাভাস বদলে যেতে পারে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

গলাচিপায় উপজেলা পরিষদের মাসিক সভা

গলাচিপায় উপজেলা পরিষদের মাসিক সভা

September 27, 2023
কলাপাড়া পৌর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল, সম্পাদক রাসেল নির্বাচিত

কলাপাড়া পৌর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল, সম্পাদক রাসেল নির্বাচিত

July 11, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist