Monday, September 14, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

গলাচিপায় পানিতে ডুবে বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 13, 2026
গলাচিপায় পানিতে ডুবে বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু
Share on FacebookShare on Twitter

গলাচিপা প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নে খালে পড়ে মো. মামুন নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকাল আনুমানিক ৬ টার দিকে উপজেলার আমখোলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দড়িবাহেরচর এলাকার মসজিদসংলগ্ন খালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মামুন দরিবাহেরচর গ্রামের আলমগীর ডালিম ও আখলিমা দম্পতির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৬টার দিকে বাড়ির পাশের মসজিদসংলগ্ন খালের উপর সাঁকো পারাপারের সময় হঠাৎ পা পিছলে পানিতে পড়ে যান মামুন। পরে স্থানীয়রা তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রেজওয়ান জানান, গলাচিপা ফায়ার সার্ভিস স্টেশনে ডুবুরি না থাকায় উদ্ধার কার্যক্রমে সীমাবদ্ধতা ছিল। পরে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটের দিকে মামুনের মরদেহ উদ্ধার করে। উদ্ধার শেষে মরদেহ গলাচিপা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও আনুষঙ্গিক পরীক্ষা-নিরীক্ষা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

কুয়াকাটায় জমি বিক্রি নিয়ে ছোট ভাইবোনদের প্রতারণা, বড় ভাইয়ের হাজতবাস

কুয়াকাটায় জমি বিক্রি নিয়ে ছোট ভাইবোনদের প্রতারণা, বড় ভাইয়ের হাজতবাস

September 8, 2026
পটুয়াখালী পৌরসভার মেধাবৃত্তির বাছাই পরিক্ষা

পটুয়াখালী পৌরসভার মেধাবৃত্তির বাছাই পরিক্ষা

October 14, 2023

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist