Wednesday, October 21, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

কুয়াকাটা সৈকতের বেরিবাঁধেই আঘাত, নতুন শঙ্কায় এলাকবাসী

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 14, 2026
কুয়াকাটা সৈকতের বেরিবাঁধেই আঘাত, নতুন শঙ্কায় এলাকবাসী
Share on FacebookShare on Twitter

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া : পর্যটন নগরী সাগরকন্যা কুয়াকাটাকে সমুদ্রের ভাঙন থেকে রক্ষায় নির্মিত শহর রক্ষার বেরি বাঁধের বিভিন্ন স্থানে সিসি (কংক্রিট) ব্লক সরে যাওয়া, ফাটল এবং বড় ধরনের ফাঁকা সৃষ্টি হওয়ায় নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, শত কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সুরক্ষা অবকাঠামোর কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই এর বিভিন্ন অংশ ঝুঁকির মুখে পড়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা গেছে, কুয়াকাটা চৌরাস্তা থেকে লেম্বুর বন পর্যন্ত কয়েকটি স্থানে সিসি ব্লকের নিচ থেকে মাটি ও বালু সরে গিয়ে ক্ষত হয়ে গেছে। কোথাও কোথাও ব্লকের নিচে বড় ধরনের ফাঁকা তৈরি হয়েছে। বিশেষ করে কুয়াকাটা ইসলামপুর দাখিল মাদ্রাসা সংলগ্ন সানসেট পয়েন্ট এবং আশিঘর এলাকার অর্কা পল্লীর পাশের অংশে পরিস্থিতি সবচেয়ে বেশি উদ্বেগজনক।

এলাকাবাসী ও পর্যটন সংশ্লিষ্টদের ভাষ্য, কেবল সিসি ব্লক স্থাপন করে কুয়াকাটাকে দীর্ঘমেয়াদে রক্ষা করা সম্ভব নয়।

মীরাবাড়ি মাদ্রাসার সুপার মো. ফারুক মীর বলেন, আন্ধারমানিক ও রাবনাবাদ নদীর প্রবাহ নিয়ন্ত্রণের পাশাপাশি কার্যকর গ্রোয়েন বাঁধ নির্মাণ করতে হবে। অন্যথায় বিপুল অর্থ ব্যয়ে নির্মিত অবকাঠামো বারবার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকেই যাবে।

স্থানীয় সংবাদ কর্মী আনোয়ার হোসেন আনুর দাবি, ‘‘উপকূলীয় এই পর্যটনকেন্দ্র রক্ষায় দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা গ্রহণ না করলে সমুদ্রভাঙনের ঝুঁকি আরও বাড়তে পারে, যা পর্যটন, ব্যবসা-বাণিজ্য এবং স্থানীয় জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলবে।’’

এ বিষয়ে কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাহ আলম বলেন, ‘‘কুয়াকাটা সৈকতের ১১ দশমিক ২ কিলোমিটার এলাকায় প্রায় ৭৫৯ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামত এবং ভাঙন প্রতিরোধে বিকল্প পরিকল্পনা নিয়েও কাজ চলছে।’’

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

বিএনপি এভাবে দল চালালে ৫ বছর ক্ষমতায় টিকতে পারবে না: সার্জিস আলম

বিএনপি এভাবে দল চালালে ৫ বছর ক্ষমতায় টিকতে পারবে না: সার্জিস আলম

September 8, 2026
জলবায়ু পরিবর্তনের ক্ষতির ন্যায্য পাওনার দাবিতে কলাপাড়ায় মানববন্ধন

জলবায়ু পরিবর্তনের ক্ষতির ন্যায্য পাওনার দাবিতে কলাপাড়ায় মানববন্ধন

October 16, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist