Saturday, September 5, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাস ভাড়া ফ্রি করল পবিপ্রবি

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 14, 2026
শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাস ভাড়া ফ্রি করল পবিপ্রবি
Share on FacebookShare on Twitter

দুমকি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে যুগান্তকারী পদক্ষেপ গ্রহন করেছে বর্তমান প্রশাসন। যোগদানের পরপরই শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতের সুবিধার্থে বাসভাড়া ফ্রী করে প্রশংসায় ভাসছেন নব-নিযুক্ত ভাইস চ্যান্সলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান।

মঙ্গলবার (১৪) পবিপ্রবি’র পরিবহন কর্মকর্তা মোঃ আবদুর রহিম স্বাক্ষরিত এক অফিস আদেশে কিছু শর্ত সাপেক্ষে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাস ভাড়া মওকুফের ঘোষণা দেয়া হয়।

এর আগে গত ১০ জুন বিশ্ববিদ্যালয় টিএসসি কনফারেন্স হলে এক সংবর্ধনায় ছাত্রছাত্রীদের বাসভাড়া মওকুফের ঘোষণা দিয়েছিলেন নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। সেই ঘোষণার এক মাসের মাথায় অদ্য (১৪ জুলাই) এক অফিস আদেশের মাধ্যমে তা কার্যকর করেন। বাস ভাড়া মওকুফের ঘোষণায় শিক্ষার্থীদের মাঝে উৎফল্লতা বিরাজ করছে।

শিক্ষার্থীরা জানান, ভাইস-চ্যান্সেলরের ঘোষণা যে এত তাড়াতাড়ি কার্যকর হবে তারা তা স্বপ্নেও ভাবেননি। তারা ভাইস-চ্যান্সেলের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ বিষয়ে পবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম রাতুল বলেন, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বাস ভাড়া মওকুফের সিদ্ধান্তটি অত্যন্ত শিক্ষার্থী বান্ধব।আমরা সাধারন শিক্ষার্থীরা এ সিদ্ধান্তে মাননীয় ভিসি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি যোগদানের পরপরই বেশ কয়েকটি শিক্ষার্থীবান্ধব পদক্ষেপ গ্রহণ করেছেন যে সিদ্ধান্তে সাধারণ শিক্ষার্থীরা অত্যন্ত খুশি।

এ বিষয়ে উপাচার্য প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। তাদের কাছে অনেক সময় যাতায়াতের জন্য প্রয়োজনীয় ভাড়া থাকেনা। তাই তাদের নিয়মিত যাতায়াতের সুবিধার্থে বাস ভাড়া মওকুফ করা হয়েছে। এতে শিক্ষার্থীদের খরচ কমে যাতায়াত আরও সহজ হবে এবং নিয়মিত ক্লাসে উপস্থিত হয়ে শিক্ষা গ্রহণে উপকৃত হবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

কলাপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার

কলাপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার

November 17, 2023
দশমিনায় আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

দশমিনায় আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

July 21, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist