Friday, July 31, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

মির্জাগঞ্জে যথাযথ মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 16, 2026
মির্জাগঞ্জে যথাযথ মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত
Share on FacebookShare on Twitter

মির্জাগঞ্জ প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় যথাযথ মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ​সহকারী কমিশনার (ভূমি) মো. রাসেল মুন্সী, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, ​প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইলিয়াস মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন ফরাজী, ​বিএনপি নেতা মনির খন্দকার, ​উপজেলা জামায়াতে ইসলামীর আমির সিরাজুল হক, ​সেক্রেটারি মো. শাহজাহান।

​এছাড়াও চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত ও আহত জুলাই যোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

​আলোচনা সভায় ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আহত জুলাই যোদ্ধা মো. জসিম। আন্দোলনের সেই রক্তঝরা দিনগুলোর কথা বলতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়লে কনফারেন্স রুমে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

​​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল বলেন, ‘‘জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন এবং যারা পঙ্গুত্ব বরণ করে আহত হয়েছেন, তাদের ঋণ কোনোদিন শোধ করা যাবে না। দেশের জন্য তাদের এই আত্মত্যাগ ও অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’’

​বক্তব্যকালে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, নিরস্ত্র আবু সাঈদের ওপর পুলিশের নির্মম গুলিবর্ষণের সেই মর্মস্পর্শী ঘটনার বর্ণনা দিতে গিয়ে ইউএনও নিজেও আবেগাপ্লুত হয়ে পড়েন।

​অনুষ্ঠান শেষে জুলাই আন্দোলনে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

প্রকাশ্য দিবালোকে অন্যের জমির কর্তনের অভিযোগ

প্রকাশ্য দিবালোকে অন্যের জমির কর্তনের অভিযোগ

November 22, 2023
কলাপাড়ায় আর্জেন্টিনার খেলায় ব্রাজিল ভক্তের থ্রিপিস পরে নৃত্য

কলাপাড়ায় আর্জেন্টিনার খেলায় ব্রাজিল ভক্তের থ্রিপিস পরে নৃত্য

July 8, 2026

Trending.

মির্জাগঞ্জে আর্জেন্টিনার জার্সি পরা সেই ‘দালাল’ গ্রেফতার, ৩০ দিনের কারাদণ্ড

মির্জাগঞ্জে আর্জেন্টিনার জার্সি পরা সেই ‘দালাল’ গ্রেফতার, ৩০ দিনের কারাদণ্ড

July 12, 2026
মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী গ্রেপ্তার

মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী গ্রেপ্তার

July 14, 2026
মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

July 17, 2026
পটুয়াখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

পটুয়াখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

July 10, 2026
‎পটুয়াখালীর চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার

‎পটুয়াখালীর চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার

July 4, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist