Friday, September 4, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

‘তারুণ্যের অরুণিমা’ সম্মাননা পেল পটুয়াখালী ইয়ুথ ফোরাম

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 19, 2026
‘তারুণ্যের অরুণিমা’ সম্মাননা পেল পটুয়াখালী ইয়ুথ ফোরাম
Share on FacebookShare on Twitter

তরুণ সমাজের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা, সাহসী উদ্যোগ এবং সমাজ উন্নয়নে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘তারুণ্যের অরুণিমা ২০২৬’ সম্মাননা অর্জন করেছে পটুয়াখালী ইয়ুথ ফোরাম।

রোববার (১৯ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় সভায় পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী সংগঠনটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম এবং উপপরিচালক চাঁদনী আক্তারের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন।

এ সময় জেলা প্রশাসক ড মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, তরুণদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা, স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড এবং সামাজিক দায়িত্ববোধ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি সমাজকল্যাণে কাজ করা যুব সংগঠনগুলোকে আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান এবং সরকারি বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

২০১৪ সালে প্রতিষ্ঠিত এবং ২০১৯ সালে যুব উন্নয়ন অধিদপ্তরে নিবন্ধিত পটুয়াখালী ইয়ুথ ফোরাম উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, দুর্যোগ প্রস্তুতি, স্বাস্থ্যসেবা, শিক্ষা, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, মানবাধিকার, সামাজিক সচেতনতা এবং যুব নেতৃত্ব বিকাশে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় সংগঠনটি জেলার বিভিন্ন উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম বাস্তবায়ন করে ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছে।

পটুয়াখালী ইয়ুথ ফোরামের প্রতিষ্ঠাতা মো. জহিরুল ইসলাম বলেন, এই সম্মাননা সংগঠনের সকল স্বেচ্ছাসেবকের নিরলস পরিশ্রম, আন্তরিকতা ও সামাজিক দায়বদ্ধতার স্বীকৃতি। তিনি জানান, ভবিষ্যতেও তরুণদের সম্পৃক্ত করে একটি সচেতন, মানবিক, জলবায়ু-সহনশীল ও টেকসই সমাজ গঠনে সংগঠনটি আরও ব্যাপক পরিসরে কাজ করবে।

একই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ আরও চার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘তারুণ্যের অরুণিমা ২০২৬’ সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন— অ্যানিম্যাল লাভার্স অব পটুয়াখালী, তরিকুল ইসলাম সজীব, মো. মেহেদী হাসান শামীম চৌধুরী এবং মো. রাজু।

অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপ-সচিব) জুয়েল রানা, অতিরিক্ত পুলিশ সুপার, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ (ইউএনও), পটুয়াখালী ইয়ুথ ফোরামের সভাপতি হাসিবুর রহমান এবং জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

July 7, 2026
প্রধানমন্ত্রী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

July 15, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist