Monday, July 20, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home সারাদেশ

চলমান ১৪ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় বরগুনায় আইএমইডির পরিচালক

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 19, 2026
চলমান ১৪ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় বরগুনায় আইএমইডির পরিচালক
Share on FacebookShare on Twitter

জাহিদুল ইসলাম মেহেদী, বরগুনা : বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) পরিবীক্ষক (উপসচিব) পল্লব কুমার হাজরা বরগুনা জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতাধীন ১৪টি চলমান উন্নয়নকাজ সরেজমিনে পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি প্রকল্পগুলোর অগ্রগতি, বাস্তবায়নের গুণগত মান এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্নের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

রবিবার (১৯ জুলাই) আইএমইডির পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন বরগুনা জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় চলমান ১৪টি প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে তিনি প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় উপকারভোগী ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি, নির্মাণমান, জনসেবায় প্রকল্পগুলোর সম্ভাব্য প্রভাব এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্নের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বরগুনা জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান খান, সিনিয়র সহকারী প্রকৌশলী শ্যামল কুমার গাইন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. গোলাম কিবরিয়া নাঈম, উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী, উপজেলা প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন, সাংবাদিক জাহিদুল ইসলাম মেহেদী, সাংবাদিক অলিউল্লাহ ইমরানসহ এলজিইডির অন্যান্য কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রকল্পের উপকারভোগীরা।

এলজিইডি সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বরগুনা জেলার বিভিন্ন এলাকায় সড়ক, সেতু-কালভার্ট ও অন্যান্য গ্রামীণ অবকাঠামো উন্নয়নের কাজ চলমান রয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

বাউফলে নামাজে যাওয়ার পথে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষকের

বাউফলে নামাজে যাওয়ার পথে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষকের

July 11, 2026
সমাবেশ শেষে ফেরার পথে তিন স্থানে হামলার অভিযোগ বিএনপির।

সমাবেশ শেষে ফেরার পথে তিন স্থানে হামলার অভিযোগ বিএনপির।

October 9, 2023

Trending.

মির্জাগঞ্জে আর্জেন্টিনার জার্সি পরা সেই ‘দালাল’ গ্রেফতার, ৩০ দিনের কারাদণ্ড

মির্জাগঞ্জে আর্জেন্টিনার জার্সি পরা সেই ‘দালাল’ গ্রেফতার, ৩০ দিনের কারাদণ্ড

July 12, 2026
মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী গ্রেপ্তার

মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী গ্রেপ্তার

July 14, 2026
মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

July 17, 2026
পটুয়াখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

পটুয়াখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

July 10, 2026
‎পটুয়াখালীর চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার

‎পটুয়াখালীর চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার

July 4, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist