Monday, September 21, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

দুমকিতে যুবদলের বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে ফের আন্দোলনে পদবঞ্চিতরা

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
September 6, 2026
দুমকিতে যুবদলের বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে ফের আন্দোলনে পদবঞ্চিতরা
Share on FacebookShare on Twitter

দুমকি প্রতিনিধি : পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের সদ্য ঘোষিত কমিটিকে ‘অযোগ্য’ ও ‘অন্য দলের সক্রিয় কর্মীদের স্থান দেওয়া পকেট কমিটি’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে ফের রাজপথে নেমেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের বিরতি শেষে পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় দুমকি নতুন বাজারে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘তৃণমূলের ত্যাগী কর্মীদের রক্ত ও শ্রমের বিনিময়ে অর্জিত বিএনপিতে কোনো সুবিধাবাদী বা অন্য দলের এজেন্টদের জায়গা হতে পারে না। কেন্দ্রকে ভুল বুঝিয়ে গঠিত এই বিতর্কিত ও পকেট কমিটি অবিলম্বে বাতিল করতে হবে।’’

আন্দোলনকারী নেতারা অবিলম্বে বিতর্কিত কমিটি বিলুপ্ত করে রাজপথের পরীক্ষিত নেতাদের হাতে দলের দায়িত্ব হস্তান্তরের জোর দাবি জানান। অন্যথায় সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

​সাবেক আহ্বায়ক মো. জসিম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন দুমকি উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার ও সাবেক যুগ্ম আহ্বায়ক সহিদুল ইসলাম (সহিদ সরদার)। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

স্থায়ীয় সূত্র জানায়, গত ২৬ আগস্ট যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমোদনক্রমে যুগ্ম সাধারণ সম্পাদক স্বাক্ষরিত দুমকি উপজেলা যুবদলের নতুন কমিটি প্রকাশ করা হয়। তবে কমিটি ঘোষণার পর থেকেই স্থানীয় রাজপথের ত্যাগী ও পদবঞ্চিত নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তাদের অভিযোগ, নতুন এই কমিটিতে বিগত দিনের আন্দোলন-সংগ্রামে নিষ্ক্রিয় ও অযোগ্য ব্যক্তিদের পাশাপাশি আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সক্রিয় কর্মীদের স্থান দেওয়া হয়েছে।

​এরই ধারাবাহিকতায় গত ২৮ আগস্ট বিকেলে নতুন কমিটির ঘোষিত আনন্দ মিছিল প্রতিহত করেন পদবঞ্চিত নেতাকর্মীরা। পরবর্তীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত আন্দোলনের সকল কর্মসূচি স্থগিত রাখা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর বিরতি শেষে ৬ সেপ্টেম্বর পুনর্সূচিত কর্মসূচির অংশ হিসেবে নতুন বাজারে এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হলো।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

পটুয়াখালীতে ক্যারিয়ার গাইডেন্স ওয়ার্কশপ

পটুয়াখালীতে ক্যারিয়ার গাইডেন্স ওয়ার্কশপ

September 25, 2023
সরকারের যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন পটুয়াখালীর জেলা প্রশাসক

সরকারের যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন পটুয়াখালীর জেলা প্রশাসক

July 9, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

September 12, 2026
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

September 3, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist