Tuesday, October 20, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

কলাপাড়ায় তৃণমূলের ১২ নারী পেল পুকুরে মৎস্য চাষের উপকরণ

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 20, 2026
কলাপাড়ায় তৃণমূলের ১২ নারী পেল পুকুরে মৎস্য চাষের উপকরণ
Share on FacebookShare on Twitter

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া : পটুয়াখালীর কলাপাড়ায় তৃণমূলের ১২ জন নারী পেল গৃহস্থালি পুকুরে মৎস্য চাষের উপকরণ। সোমবার (২০ জুলাই) বিকেলে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে উপকারভোগী মৎস্য চাষী নারীদের মাঝে প্রধান অতিথি হিসেবে মৎস্য উপকরণ তুলে দেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) মো ইয়াসীন সাদেক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা,উপসহকারী কর্মকর্তা মো মহসিন সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও মৎস্যজীবী পরিবারের সদস্যরা।

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ২০২৫-২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এর অধীনে পুকুরে মৎস্য চাষ প্রদর্শনী প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ের ১২ জন নারী প্রত্যেককে ১ বস্তা খৈল, ৬ বস্তা মাছের খাবার, ১০ টি গাছের চারা, ৫ প্যাকেট সবজির বীজ, ১ কয়েল জাল ও ২০০০ পিস করে মাছের পোনা বিতরণ করা হয়েছে।

উপজেলার চম্পাপুর ইউনিয়নের উপকারভোগী মৎস্য চাষী মোসা. জাহানারা বেগম (৪২) বলেন, ‘‘অভাব অনটনের মধ্য দিয়ে কোনভাবে সংসার চলছিল। এরপর মৎস্য চাষ প্রশিক্ষণ পেয়ে বাড়ির পুকুরে মৎস্য চাষ শুরু করি। মৎস্য অফিসের পরামর্শ ও সার্বিক তত্ত্বাবধানে প্রথম বছরেই সব খরচ বাদ দিয়ে লাভের মুখ দেখি। এতে মৎস্য চাষে অনেকটা সাহস পাই। আজ আবার অফিস থেকে বিনামূল্যে অনেক মৎস্য চাষ উপকরণ পেয়েছি। কোন রকমের রোগ কিংবা দুর্যোগ না হলে আশা করছি মাছ বড় হলে বিক্রি করে ভালো দাম পাবো।’’

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের অধীন ১২ ইউনিয়নের ১২ জন নারীকে বিনামূল্যে মৎস্য উপকরণ সরবরাহ করা হয়েছে। এছাড়া আরও ২টা অল মেইল গলদা চিংড়ী চাষ প্রদর্শনী ও ২টা কার্প জাতীয় মাছ প্রদর্শনীর জন্য ১টা এয়ারেটর, ২ বস্তা চুন এবং প্রয়োজনীয় চিংড়ি রেনু মাছের পোনা সরবরাহ করা হয়েছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

চিনিগুড়া ধান চাষে সফল শিক্ষক আ. রহমান

চিনিগুড়া ধান চাষে সফল শিক্ষক আ. রহমান

November 11, 2023
‎বঙ্গোপসাগরে থামছে না অবৈধ ট্রলিং: নেপথ্যে কারা?

‎বঙ্গোপসাগরে থামছে না অবৈধ ট্রলিং: নেপথ্যে কারা?

July 4, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist