Saturday, September 5, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

পটুয়াখালীতে প্রবীণ বিএনপি নেতা কাজী মাহবুব আলমের স্মরণে দোয়া ও আলোচনা সভা

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 20, 2026
পটুয়াখালীতে প্রবীণ বিএনপি নেতা কাজী মাহবুব আলমের স্মরণে দোয়া ও আলোচনা সভা
Share on FacebookShare on Twitter

পটুয়াখালী সদর উপজেলা বিএনপির সভাপতি, সিনিয়র রাজনীতিবিদ ও কাজী মাহবুব আলম-এর রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা বিএনপির আয়োজনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টির সভাপতিত্বে এবং জেলা বিএনপি নেতা মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য মাওলানা শাহ নেসারুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মুজিবুর রহমান টোটন।

এসময় কাজী মাহবুব আলম-এর সহধর্মীনি আরজুমান আরা ও তার মেয়ে মুরছানা আলম সহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এসময় বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা মরহুম কাজী মাহবুব আলমের রাজনৈতিক জীবন, দলের প্রতি তাঁর নিঃস্বার্থ ত্যাগ এবং পটুয়াখালীর স্থানীয় রাজনীতিতে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, কাজী মাহবুব আলমের মতো একজন নিবেদিতপ্রাণ ও সিনিয়র রাজনৈতিক নেতাকে হারিয়ে জেলা বিএনপি ও স্থানীয় জনগণের অপূরণীয় ক্ষতি হয়েছে।

আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

বাউফলে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ পণ্ড, স্থান বদলে ‘কলমা পড়ানোর’ গুঞ্জন

বাউফলে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ পণ্ড, স্থান বদলে ‘কলমা পড়ানোর’ গুঞ্জন

August 8, 2026
আবহাওয়া অনুকূলে আসায় দুমকিতে আমন রোপণে ব্যস্ত কৃষকরা

আবহাওয়া অনুকূলে আসায় দুমকিতে আমন রোপণে ব্যস্ত কৃষকরা

August 15, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist