Tuesday, October 20, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

পবিপ্রবিতে প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধিতে বিভিন্ন সেকশন প্রধানদের নিয়ে ভিসির সমন্বয় সভা

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 21, 2026
পবিপ্রবিতে প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধিতে বিভিন্ন সেকশন প্রধানদের নিয়ে ভিসির সমন্বয় সভা
Share on FacebookShare on Twitter

দুমকি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও সক্রিয় করার লক্ষ্যে বিভিন্ন সেকশন প্রধানদের সাথে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) বেলা ১১ টায় ভাইস-চ্যান্সেলরের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।​

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।

​প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দ্রুততম সময়ে সেবা নিশ্চিত করার ওপর জোর দিয়ে ভাইস-চ্যান্সেলর বলেন, ‘‘বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের সেবার মান বৃদ্ধিতে প্রশাসনিক কার্যক্রমে কোনো ধরনের শৈথিল্য সহ্য করা হবে না। সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সাথে পালন করতে হবে।’’

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, রিসার্চ অ্যান্ড ট্রেনিং এর পরিচালক প্রফেসর ড. মো: খোকন হোসেন, আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো: নেছারউদ্দিন আহমেদ, অর্থ হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো: জসিম উদ্দিন, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (অ. দা.) ড. মো. আমিনুল ইসলাম, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (অ. দা.) ড. রাহাত মাহমুদ, ড. মো: মিরাজুল ইসলাম, ড. মো: মাহমুদুল হাসান প্রমুখ।

সভায় উপস্থিত সেকশন প্রধানগণ বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক সেবার মান উন্নয়নে স্ব-স্ব অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা ও কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

৬০০ টাকা পাওনাকে কেন্দ্র করে পরিবারের ছয়জনকে কুপিয়ে-পিটিয়ে আহত

৬০০ টাকা পাওনাকে কেন্দ্র করে পরিবারের ছয়জনকে কুপিয়ে-পিটিয়ে আহত

September 21, 2026
কুয়াকাটায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বসতবাড়ি দখল চেষ্টার অভিযোগ

কুয়াকাটায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বসতবাড়ি দখল চেষ্টার অভিযোগ

September 10, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist