Saturday, September 5, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

মহিপুরে শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 23, 2026
মহিপুরে শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
Share on FacebookShare on Twitter

মহিপুর প্রতিনিধি : পটুয়াখালীর মহিপুরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নূর মোহাম্মদ হাওলাদার (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে। ।

বুধবার (২২ জুলাই) ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে মহিপুর থানা পুলিশ।

মামলার সূত্রে জানা গেছে, গত ৭ জুলাই দুপুরে ধুলাসার ইউনিয়নের পূর্ব নতুনপাড়া এলাকায় নিজ বাড়িতে ছোট ভাইয়ের সাথে অবস্থান করছিল শিশুটি। ওই সময় বাড়িতে তার মা-বাবা কেউ ছিলেন না। এ সুযোগে প্রতিবেশী নূর মোহাম্মদ ঘরে ঢুকে শিশুটিকে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা চালায়। শিশুটির চিৎকারে আশপাশের মানুষ ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়।

ভুক্তভোগী পরিবার জানায়, সামাজিক লোকলজ্জা এবং স্থানীয়দের মাধ্যমে সালিশ-মিমাংসার আশায় তারা বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে জানানি। তবে দীর্ঘদিন বিচার না পাওয়ায় বাধ্য হয়ে বুধবার মহিপুর থানায় লিখিত অভিযোগ করেন শিশুটির মা। পুলিশ অভিযোগটিকে মামলা হিসেবে নথিভুক্ত করার পরই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার জানান, ‘শিশুর মায়ের মামলার প্রেক্ষিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

‎সাগরে ট্রলারডুবিতে ক্ষতিগ্রস্ত জেলে পরিবারগুলোর পাশে গলাচিপা উপজেলা প্রশাসন

‎সাগরে ট্রলারডুবিতে ক্ষতিগ্রস্ত জেলে পরিবারগুলোর পাশে গলাচিপা উপজেলা প্রশাসন

July 7, 2026
পটুয়াখালীতে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপন

পটুয়াখালীতে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপন

November 4, 2023

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist