Sunday, July 19, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

মির্জাগঞ্জে বাজেট নিয়ে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 4, 2026
মির্জাগঞ্জে বাজেট নিয়ে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter

মির্জাগঞ্জ প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে ২০২৬-২৭ অর্থ বছরের জাতীয় বাজেট সম্পর্কিত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (৪ জুলাই) বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে বিএনপির আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী-১ আসনের জাতীয় সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।

‎তিনি বক্তব্যে বলেন, ‘২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ৫৫ বছরের সর্বোচ্চ বাজেট। এ বাজেটে ভঙ্গুর অর্থনীতি স্বাভাবিক হবে, ব্যবসা-বানিজ্যের বিস্তার ঘটবে, শিক্ষা, স্বাস্থ্যের উন্নতি এবং স্কুল- কলেজ, মসজিদ- মন্দিরসহ অবকাঠামোর উন্নয়ন হবে। এ বাজেটে মানুষের কল্যাণসহ দক্ষিণাঞ্চলের ব্যাপক উন্নয়ন হবে।’ এ সকল উন্নয়ন কার্যক্রমে সকল নাগরিকের সার্বিক সহযোগীতা করার আহবান জানান তিনি।‎

‎উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন সিকদারের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন ফরাজির সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি জাফর ইমাম সিকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আশ্রাফ আলী হাওলাদার, সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনির, সদস্য ফিরোজ আলম গোলদার, মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরী পাশা প্রমুখ।‎

‎এছাড়াও উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ এ সভায় উপস্থিত ছিলেন।‎

‎মতবিনিময় সভা শেষে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মির্জাগঞ্জ উপজেলায় বৃক্ষরোপণের শুভ উদ্বোধন করেন আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।

‎‎এ সময় তিনি বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুস্থ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ করার এবং তার নিয়মিত পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।‎

‎এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল, থানা অফিসার ইনচার্জ মো. তৌহিদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

দুমকীতে প্রস্তুত পুজা মন্ডপ; প্রতিমা সাজাতে ব্যস্ত কারিগররা

দুমকীতে প্রস্তুত পুজা মন্ডপ; প্রতিমা সাজাতে ব্যস্ত কারিগররা

October 15, 2023
রাঙ্গাবালীতে বিএনপির ৪ নেতা গ্রেফতার

বাউফলে আট বিএনপির নেতাকর্মী গ্রেপ্তার

October 30, 2023

Trending.

মির্জাগঞ্জে আর্জেন্টিনার জার্সি পরা সেই ‘দালাল’ গ্রেফতার, ৩০ দিনের কারাদণ্ড

মির্জাগঞ্জে আর্জেন্টিনার জার্সি পরা সেই ‘দালাল’ গ্রেফতার, ৩০ দিনের কারাদণ্ড

July 12, 2026
মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী গ্রেপ্তার

মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী গ্রেপ্তার

July 14, 2026
মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

July 17, 2026
পটুয়াখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

পটুয়াখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

July 10, 2026
‎পটুয়াখালীর চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার

‎পটুয়াখালীর চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার

July 4, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist