Saturday, August 1, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

পবিপ্রবিতে মাদকবিরোধী সেমিনার ও র‍্যালি অনুষ্ঠিত

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 23, 2026
পবিপ্রবিতে মাদকবিরোধী সেমিনার ও র‍্যালি অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter

দুমকি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র আয়োজনে “Healthy Minds for a Brighter Tomorrow” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় টিএসসি কনফারেন্স কক্ষে আয়োজিত আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মাহবুব রব্বানীর সভাপতিত্বে ও অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. নেছার উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. এস.এম হেমায়েত জাহান।

বিশেষ অতিথি ও প্রধান বক্তা হিসেবে হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা প্রশাসক ড.মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

বিশেষ অতিথি ও রিসোর্স স্পিকার হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী পুলিশ সুপার মো:আবু ইউসুফ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস.এম হেমায়েত জাহান বলেন, তরুণ ও যুবসমাজ যে কোন দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্পদ। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আজ আমাদের এ যুবসমাজের একটি অংশ মাদকের মরণনেশায় আক্রান্ত। যে যুবকদের হাত ধরে দেশ এগিয়ে যাবার কথা, তারা আজ অন্ধকারের অতল গহ্বরে হারিয়ে যাচ্ছে। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাদক থেকে দূরে ও মাদককে না বলার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদক সমস্যা।যুব ও ছাত্রসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে হবে।দেশের জনসংখ্যাকে যদি দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে পারি তাহলে দেশ অর্থনৈতিকভাবে দেশসমৃদ্ধ হবে। তিনি শিক্ষার্থীদের মাধককে না বলার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার আবু ইউসুফ বলেন, প্রতিবছর দেশে মাদকের ভয়াবহতা বেড়ে যাচ্ছে।তরুণরসই মাদকের মূল শিকার হয়ে মেধাশূন্য হয়ে পরে। জনসচেতনতা ও সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক নির্মুলের আহ্বান জানান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড.এবিএম সাইফুল ইসলাম, পটুয়াখালীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ পরিচালক আলী হায়দার রাসেল,বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেলরানা জনি,শিক্ষার্থী রইসুর রহমান রশীদ, প্রত্যাশা মজুমদার প্রমুখ।

সেমিনারের মাঝে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা প্রশাসক ড. মো: শহীদ উদ্দিন চৌধুরী। উক্ত সেমিনার পবিপ্রবি’র বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সম্মুখ থেকে মাদকবিরোধী এক র‍্যালি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ২৮ জুলাই, ৩০ জুলাই শুরু ক্লাস

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ২৮ জুলাই, ৩০ জুলাই শুরু ক্লাস

July 26, 2026
কলাপাড়ায় সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা

কলাপাড়ায় সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা

November 22, 2023

Trending.

মির্জাগঞ্জে আর্জেন্টিনার জার্সি পরা সেই ‘দালাল’ গ্রেফতার, ৩০ দিনের কারাদণ্ড

মির্জাগঞ্জে আর্জেন্টিনার জার্সি পরা সেই ‘দালাল’ গ্রেফতার, ৩০ দিনের কারাদণ্ড

July 12, 2026
মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী গ্রেপ্তার

মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী গ্রেপ্তার

July 14, 2026
মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

July 17, 2026
পটুয়াখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

পটুয়াখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

July 10, 2026
‎পটুয়াখালীর চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার

‎পটুয়াখালীর চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার

July 4, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist