Friday, September 4, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home সারাদেশ

যৌন হয়রানির অভিযোগে বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 24, 2026
যৌন হয়রানির অভিযোগে বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা
Share on FacebookShare on Twitter

বরগুনা প্রতিনিধি : বরগুনা সদর হাসপাতালের আবাসিক সার্জন ডা. লুৎফুন্নাহার লনীর করা যৌন হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রেজওয়ানুর আলমের বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। একই সঙ্গে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে না কেন, তা জানতে চেয়ে ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত অভিযোগ দেন বরগুনা সদর হাসপাতালের আবাসিক সার্জন ডা. লুৎফুন্নাহার লনী। অভিযোগে তিনি উল্লেখ করেন, হাসপাতালে যোগদানের পর থেকেই তত্ত্বাবধায়ক বিভিন্ন সময় তাকে নিজের কক্ষে ডেকে কুরুচিপূর্ণ ইঙ্গিত করতেন। বিষয়টি তিনি প্রথমে এড়িয়ে গেলেও পরে পরিস্থিতি অসহনীয় হয়ে ওঠে।

অভিযোগে আরও বলা হয়, গত ১৩ জুলাই তত্ত্বাবধায়ক তাকে হোয়াটসঅ্যাপে কল করে নিজের কক্ষে যেতে বলেন। সেখানে গিয়ে তিনি তীব্র সিগারেটের গন্ধ পান এবং তত্ত্বাবধায়কের আচরণ অস্বাভাবিক মনে হয়। একপর্যায়ে তাকে ডরমিটরিতে সময় কাটানোর প্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ডা. লুৎফুন্নাহার লনীর দাবি, ওই প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে হয়রানিমূলক কারণ দর্শানোর নোটিশ দেওয়ার হুমকি দেওয়া হয়। পরে ১৪ জুলাই গাইনি ওয়ার্ডে স্টাফ ও নার্সদের উপস্থিতিতে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

ডা. লুৎফুন্নাহার লনী বলেন, আমি বাধ্য হয়ে সচিব বরাবর অভিযোগ করেছি। পরবর্তীতে স্থানীয়ভাবে আপসের চেষ্টা এবং অভিযোগ প্রত্যাহারের অনুরোধ করা হলেও আমি আমার অভিযোগের বিষয়ে অটল আছি।

বরগুনা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রেজওয়ানুর আলম অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, আবাসিক সার্জন হিসেবে যোগদানের পর ডা. লনী নিয়মিত অফিস করতেন না। বিষয়টি নিয়ে তাকে বারবার তাগাদা দেওয়া হয়েছে। পরে বাধ্য হয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এর জের ধরে তিনি আমার বিরুদ্ধে অসত্য ও ভিত্তিহীন অভিযোগ করেছেন।

তিনি আরও বলেন, আমি জেনেছি আমার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই আমি এর জবাব দেব।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

বাউফলে বিপুল পরিমাণ অবৈধ জাল ও পলিথিন জব্দ, ৩ জনকে জরিমানা

বাউফলে বিপুল পরিমাণ অবৈধ জাল ও পলিথিন জব্দ, ৩ জনকে জরিমানা

August 22, 2026
পটুয়াখালীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

পটুয়াখালীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

September 22, 2023

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist