Thursday, September 3, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ দুমকির অধ্যাপক ইদ্রিস আলী

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 27, 2026
ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ দুমকির অধ্যাপক ইদ্রিস আলী
Share on FacebookShare on Twitter

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের দাওয়া’হ অ্যান্ড ইসলামিক স্ট্যাডিজ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী। এ নিয়োগের মধ্য দিয়ে তিনি বর্তমান কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমের স্থলাভিষিক্ত হলেন।

সোমবার (২৭ জুলাই) দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের আদেশক্রমে এবং সহকারী সচিব সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নিয়োগের বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ (সংশোধিত আইন, ২০১০) এর ১১ (ক) (১) ধারা অনুসারে দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. ইদ্রিস আলীকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়া হলো।

নিয়োগের প্রজ্ঞাপনে আরও বলা হয়, তাঁর নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর, পদে থাকাকালীন তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন; বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন; বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও উপাচার্য কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

অধ্যাপক ড. ইদ্রিস আলী বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থী শিক্ষক হিসেবে পরিচিত। তিনি দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও শিক্ষক সমিতির সদস্য ছিলেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

পবিপ্রবিতে ‘বহুত্ববাদ ও সামাজিক সম্প্রীতি’ শীর্ষক ইয়ুথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত

পবিপ্রবিতে ‘বহুত্ববাদ ও সামাজিক সম্প্রীতি’ শীর্ষক ইয়ুথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত

August 2, 2026
পটুয়াখালীতে গোয়ালঘরের তালা কেটে চারটি গরু চুরি

পটুয়াখালীতে গোয়ালঘরের তালা কেটে চারটি গরু চুরি

July 28, 2026

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist