Monday, October 19, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

গলাচিপায় জীর্ণ বিদ্যুতের খুঁটি, বড় দুর্ঘটনার আশঙ্কা

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
September 12, 2026
গলাচিপায় জীর্ণ বিদ্যুতের খুঁটি, বড় দুর্ঘটনার আশঙ্কা
Share on FacebookShare on Twitter

গলাচিপা প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপা উপজেলা সরকারি হাসপাতালের পেছনে জাহানারা ক্লিনিকের পূর্ব পাশের গলিটির মুখে একটি বৈদ্যুতিক খুঁটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। জীর্ণ ও হেলে পড়া খুঁটিটি যেকোনো মুহূর্তে ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

​হাসপাতাল ও ক্লিনিকসংলগ্ন এই ছোট গলিটি দিয়ে প্রতিদিন চিকিৎসা নিতে আসা রোগী, তাদের স্বজন, শিক্ষার্থী ও স্থানীয় পথচারীরা চলাচল করেন। ব্যস্ততম এই প্রবেশমুখে বিদ্যুৎ খুঁটির এমন বেহাল দশা জনমনে তীব্র আতঙ্ক তৈরি করেছে।

​স্থানীয় অধিবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে খুঁটিটি বিপজ্জনক অবস্থায় থাকলেও বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে এখন পর্যন্ত তা সংস্কার বা পরিবর্তনের কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। বড় কোনো দুর্ঘটনা বা প্রাণহানির আগেই খুঁটিটি অপসারণ অথবা নতুন করে স্থাপনের দাবি জানিয়েছেন তারা।

​এক পথচারী উদ্বেগ প্রকাশ করে জানান, ‘‘হাসপাতালে প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত। এমন জায়গায় এই ঝুঁকিপূর্ণ খুঁটিটি যেভাবে ঝুলছে, বাতাস বা সামান্য আঘাতেই তা পড়ে যেতে পারে। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার পর ব্যবস্থা না নিয়ে কর্তৃপক্ষের এখনই পদক্ষেপ নেওয়া উচিত।’’

​এ বিষয়ে ভুক্তভোগী ও এলাকাবাসী দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে খুঁটিটি অপসারণ বা প্রয়োজনীয় মেরামত নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

পটুয়াখালীতে মাঠে ছিলো না বিএনপি, কঠোর অবস্থানে পুলিশ

পটুয়াখালীতে মাঠে ছিলো না বিএনপি, কঠোর অবস্থানে পুলিশ

November 2, 2023
রাঙ্গাবালীতে ৪২০ পরিবার ও ১১ প্রতিষ্ঠানে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

রাঙ্গাবালীতে ৪২০ পরিবার ও ১১ প্রতিষ্ঠানে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

September 29, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist