Monday, August 24, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

পটুয়াখালীতে গোয়ালঘরের তালা কেটে চারটি গরু চুরি

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 28, 2026
পটুয়াখালীতে গোয়ালঘরের তালা কেটে চারটি গরু চুরি
Share on FacebookShare on Twitter

পটুয়াখালী সদর উপজেলায় গোয়ালঘরের তালা কেটে ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. নাসির হাওলাদার বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের পূর্ব হেতালিয়া গ্রামের বাসিন্দা মো. নাসির হাওলাদার তাঁর বসতঘরের পাশে গোয়ালঘরে মোট ৫টি গরু লালন-পালন করতেন। রোববার (২৬ জুলাই) বিকাল আনুমানিক ৩টার দিকে তিনি গরুগুলোকে গোয়ালঘরে তালাবদ্ধ করে রাখেন। পরদিন অর্থাৎ আজ (২৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে গোয়ালঘরের সামনে গিয়ে তিনি দেখেন গোয়ালঘরের তালা কাটা এবং ঘরের দরজা খোলা। ভিতরে গিয়ে তিনি দেখতে পান, ৫টি গরুর মধ্যে ৪টি গরু নেই, কেবল ১টি গরু রয়েছে।

চারপাশে অনেক খোঁজখুজির পরও চুরি যাওয়া গরুগুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি। অজ্ঞাতনামা চোরেরা রোববার (২৬ জুলাই) বিকালের পর থেক সোমবার (২৭ জুলাই) ভোরের মধ্যে যেকোনো সময় গোয়ালঘরের তালা কেটে গরুগুলো চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় সাক্ষীদের সঙ্গে আলোচনা করে ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দেন। চুরি যাওয়া ৪টি গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় ১,৭৫,০০০ (এক লাখ পঁচাত্তর হাজার) টাকা বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে পটুয়াখালী থানার পুলিশ জানায়, অভিযোগটি আমলে নেওয়া হয়েছে এবং জড়িত অজ্ঞাতনামা চোরদের শনাক্ত ও গরুগুলো উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

মহিলা কলেজে শিক্ষকতা করায় পদ হারালেন জামায়াত নেতা

মহিলা কলেজে শিক্ষকতা করায় পদ হারালেন জামায়াত নেতা

July 14, 2026
দশমিনায় খালে বিষ দিয়ে মাছ শিকারের সময় ট্রলারসহ জেলে আটক

দশমিনায় খালে বিষ দিয়ে মাছ শিকারের সময় ট্রলারসহ জেলে আটক

August 23, 2026

Trending.

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
পটুয়াখালীতে ভাড়া বাসা খুঁজতে গিয়ে টমটমের ধাক্কায় নারীর মৃত্যু

পটুয়াখালীতে ভাড়া বাসা খুঁজতে গিয়ে টমটমের ধাক্কায় নারীর মৃত্যু

July 29, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist