Tuesday, September 22, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

পবিপ্রবিতে ‘গ্রেটার রাজশাহী স্টুডেন্ট অ্যালায়েন্স’ এর নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
September 7, 2026
পবিপ্রবিতে ‘গ্রেটার রাজশাহী স্টুডেন্ট অ্যালায়েন্স’ এর নবীনবরণ ও বিদায় সংবর্ধনা
Share on FacebookShare on Twitter

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ‘গ্রেটার রাজশাহী স্টুডেন্ট অ্যালায়েন্স (GRSA)’ এর উদ্যোগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মো: মাহিন হোসেনের সভাপতিত্বে এবং সহ-সভাপতি মোছা: আরজুমান ও শাকলাইন মোস্তাক শাকিলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম।

​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক ড. নাজমুল হাসান, ড. রেজাউল ইসলাম, মো: আশিকুর রহমান, সহকারী অধ্যাপক আলী হায়দার এবং শিক্ষার্থী মো: রোহান সরকার প্রমুখ।

​প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম বলেন, ‘‘আজ পবিপ্রবি’র ইতিহাসে অত্যন্ত আবেগঘন এবং আনন্দময় দিন। একদিকে আমরা আমাদের নতুন প্রাণ নবীন শিক্ষার্থীদের বরণ করে নিচ্ছি, অন্যদিকে স্নেহের বিদায়ী শিক্ষার্থীদের অশ্রুসজল নয়নে বিদায় সংবর্ধনা জানাচ্ছি। তীব্র প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে তোমরা দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠের এই সবুজ চত্বরে পড়ার সুযোগ পেয়েছ। মনে রাখবে, বিশ্ববিদ্যালয় জীবন কেবল একটি ডিগ্রি অর্জনের জায়গা নয়; এটি নিজেকে নতুন করে চেনার এবং গড়ার ক্ষেত্র।’’ তিনি শিক্ষার্থীদের ক্লাসরুমের শিক্ষার পাশাপাশি গবেষণা, সহ-শিক্ষা কার্যক্রম ও উদ্ভাবনী কাজে নিজেদের যুক্ত করার আহ্বান জানান।

​বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘‘তোমাদের আজকের এই বিদায় কোনো স্থায়ী বিচ্ছেদ নয়, বরং জীবনের নতুন দিগন্তে প্রবেশের সূচনা। গত কয়েক বছর তোমরা এ ক্যাম্পাসের ধুলোবালি, লেকপাড়, ক্লাসরুম আর ল্যাবরেটরিকে আপন করে নিয়েছিলে। তোমাদের মেধা ও শ্রম এ বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধ করেছে। কর্মক্ষেত্রে তোমাদের সততা, দক্ষতা ও দেশপ্রেমের ওপরই নির্ভর করবে আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি। তোমাদের হাত ধরেই গড়ে উঠবে জ্ঞানভিত্তিক, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ।’’

​উল্লেখ্য, পবিপ্রবিতে অধ্যয়নরত রাজশাহী বিভাগের রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাপাইনবাবগঞ্জ জেলার শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘গ্রেটার রাজশাহী স্টুডেন্ট অ্যালায়েন্স (GRSA)’ এই বর্ণাঢ্য আয়োজনের উদ্যোগ নেয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের হাতে বিশেষ পুরস্কার ও সনদপত্র তুলে দেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

তিন জেলা থেকে ডাকাত সরদারসহ আটক-৭

তিন জেলা থেকে ডাকাত সরদারসহ আটক-৭

November 8, 2023
পটুয়াখালীতে বিশ্ব এইডস দিবস পালিত

পটুয়াখালীতে বিশ্ব এইডস দিবস পালিত

December 2, 2023

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

September 12, 2026
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

September 3, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist