Wednesday, August 26, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

ফেসবুকে ঘোষণা দিয়ে বিক্ষোভ মিছিল করা মির্জাগঞ্জের সেই নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 29, 2026
ফেসবুকে ঘোষণা দিয়ে বিক্ষোভ মিছিল করা মির্জাগঞ্জের সেই নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
Share on FacebookShare on Twitter

মির্জাগঞ্জ প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে সন্ত্রাসী কার্যক্রমের ষড়যন্ত্র ও জননিরাপত্তা বিপন্ন করার প্ররোচনার অভিযোগে মামলার এজাহারনামীয় মো. রাতিন জোমাদ্দার (২৩) নামের এক আসামিকে গ্রেফতার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) বরিশাল থেকে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত রাতিন জোমাদ্দার মির্জাগঞ্জ থানার উত্তর আমড়াগাছিয়া এলাকার মো. আ. কাদের জোমাদ্দারের ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (২৫ জুলাই) রাত ৮টা ৫০ মিনিটে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর আমড়াগাছিয়া গ্রামের বেতাগী-মির্জাগঞ্জ উপজেলা সংযুক্ত চালিতাবুনিয়া ব্রিজের ওপর একদল সন্ত্রাসী নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের গতিশীলতা ও সন্ত্রাসী কার্যক্রম উৎসাহিত করার উদ্দেশ্যে একত্রিত হন। তাঁরা বর্তমান কার্যক্রমকে সক্রিয় করতে এবং স্বাধীন রাষ্ট্রের সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার কাজে সম্পৃক্ত থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জনসাধারণকে উদ্বুদ্ধ করার লক্ষে ব্যানার তৈরি করে অপরাধের ষড়যন্ত্র ও প্ররোচনা চালান। এছাড়া নিজেদের শক্তি-সামর্থ্য জানান দেওয়ার উদ্দেশ্যে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করে সন্ত্রাসী কার্যক্রমের ষড়যন্ত্র করেন তাঁরা।

​এর আগে গত ২৫ জুলাই শনিবার রাতিন জোমাদ্দারের নেতৃত্বে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে উপজেলায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এমনকি এর আগেও গত ৫ জুন তার নেতৃত্বে আরেকটি মিছিল বের করা হয়েছিল।

​এ ঘটনায় ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইন (সংশোধনী-২০১৩)-এর সংশ্লিষ্ট ৪টি ধারা অনুযায়ী মির্জাগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মামলার তদন্ত অব্যাহত আছে এবং এজাহারভুক্ত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

পটুয়াখালী বিএনপিপন্থি আইনজীবীদের আদালত বর্জন

পটুয়াখালী বিএনপিপন্থি আইনজীবীদের আদালত বর্জন

January 2, 2024
দশমিনায় সাত মামলার আসামি জাল নোটসহ গ্রেপ্তার

দশমিনায় সাত মামলার আসামি জাল নোটসহ গ্রেপ্তার

July 21, 2026

Trending.

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
পটুয়াখালীতে ভাড়া বাসা খুঁজতে গিয়ে টমটমের ধাক্কায় নারীর মৃত্যু

পটুয়াখালীতে ভাড়া বাসা খুঁজতে গিয়ে টমটমের ধাক্কায় নারীর মৃত্যু

July 29, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist