Tuesday, August 25, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

কলাপাড়াকে ‘পরিচ্ছন্ন জ্বালানির শহর’ হিসেবে গড়ে তোলার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 29, 2026
কলাপাড়াকে ‘পরিচ্ছন্ন জ্বালানির শহর’ হিসেবে গড়ে তোলার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

oplus_2098178

Share on FacebookShare on Twitter

কলাপাড়া প্রতিনিধি : কলাপাড়া পৌরসভা এবং এর আওতাধীন সকল স্থাপনা ও জনসেবামূলক অবকাঠামোতে সৌরবিদ্যুৎ স্থাপনের মাধ্যমে কলাপাড়াকে একটি “পরিচ্ছন্ন জ্বালানির শহর” হিসেবে গড়ে তোলার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই ২০২৬) কলাপাড়া পৌরসভা চত্বরে এই কর্মসূচি পালিত হয়।

পরিবেশবাদী সংগঠন প্রান্তজন ট্রাস্ট, ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (FED) বরিশাল, কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (CLEAN) এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (BWGED)-এর যৌথ উদ্যোগে এ মানববন্ধন আয়োজিত হয়। এতে বিভিন্ন পরিবেশকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মানববন্ধন শেষে কলাপাড়া পৌর প্রশাসকের বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। পৌরসভার পক্ষে পৌর নির্বাহী কর্মকর্তা কাব্য লাল চক্রবর্তী এই স্মারকলিপি গ্রহণ করেন।

প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-পটুয়াখালীর আহ্বায়ক অমল মুখার্জির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সদস্য সচিব মো. নজরুল ইসলাম, সদস্য মেজবাহউদ্দিন মাননু, নুরুল হক, নাজমুস সাকিব, এসএসডিপি-এর নির্বাহী পরিচালক মো. হাবিবুর রহমান, প্রান্তজন-এর ফিল্ড কোর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ।

মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই নগর উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এখন সময়ের দাবি। কলাপাড়া পৌরসভার আওতাধীন বাসস্ট্যান্ড, যাত্রী ছাউনি, পার্ক, লেকের ওয়াকওয়ে, ছাদ এবং অন্যান্য জনসেবামূলক অবকাঠামোতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হলে একদিকে পরিচ্ছন্ন বিদ্যুতের উৎপাদন বাড়বে, অন্যদিকে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে বিক্রির মাধ্যমে পৌরসভা একটি নতুন আয়ের উৎস সৃষ্টি করতে পারবে।

বক্তারা আরও বলেন, কলাপাড়া পৌরসভার অধীনস্থ প্রশাসনিক ভবনসহ বিভিন্ন সরকারি স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপন করলে বিদ্যুৎ ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠান বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে একটি টেকসই অর্থনৈতিক মডেল গড়ে তুলতে সক্ষম হবে। ফলে স্থানীয় সরকার শুধু সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবেই নয়, বরং পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদক ও উদ্যোক্তা হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

তারা আরও বলেন, বাংলাদেশের বিদ্যমান নেট মিটারিং সুবিধাকে কার্যকরভাবে কাজে লাগিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করলে জাতীয় বিদ্যুৎ ব্যবস্থার ওপর চাপ কমবে, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা হ্রাস পাবে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দেশের অঙ্গীকার বাস্তবায়ন সহজ হবে।

মানববন্ধন থেকে বক্তারা বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত একটি সমন্বিত ‘‘পৌরসভা সোলার কর্মপরিকল্পনা’’ গ্রহণ, নগরের সকল উপযুক্ত সরকারি স্থাপনা ও জনসেবামূলক অবকাঠামোকে পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের আওতায় আনা এবং কলাপাড়াকে দেশের প্রথম দিকের পরিচ্ছন্ন জ্বালানিনির্ভর নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

বক্তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ কোনো ব্যয় নয়; বরং এটি ভবিষ্যতের জন্য লাভজনক, পরিবেশবান্ধব এবং টেকসই বিনিয়োগ। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো এ ধরনের উদ্যোগ গ্রহণ করলে তা দেশের পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তরকে ত্বরান্বিত করবে এবং একই সঙ্গে স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থান ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

চলচ্চিত্র অভিনেতা রাজীবের মৃত্যুবার্ষিকী পালিত

চলচ্চিত্র অভিনেতা রাজীবের মৃত্যুবার্ষিকী পালিত

November 14, 2023
দুমকীতে জরাজীর্ণ ডাক ভবন সংস্কারের দাবী

দুমকীতে জরাজীর্ণ ডাক ভবন সংস্কারের দাবী

October 23, 2023

Trending.

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
পটুয়াখালীতে ভাড়া বাসা খুঁজতে গিয়ে টমটমের ধাক্কায় নারীর মৃত্যু

পটুয়াখালীতে ভাড়া বাসা খুঁজতে গিয়ে টমটমের ধাক্কায় নারীর মৃত্যু

July 29, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist