Sunday, September 6, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

দশমিনায় ১৫০ গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 1, 2026
দশমিনায় ১৫০ গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Share on FacebookShare on Twitter

দশমিনা প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনায় ১৫০ গ্রাম গাঁজাসহ আব্দুল গফুর হাওলাদার (৬১) ও তার স্ত্রী সুফিয়া বেগম (৫০) নামের এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কাটাখালী গ্রামের নিজ বসতঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃত আব্দুল গফুর হাওলাদার দশমিনা সদর ইউনিয়নের কাটাখালী গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই দম্পতি এলাকায় গাঁজা বিক্রি করে আসছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার উপপরিদর্শক (এসআই) আজাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের বাড়িতে অভিযান চালান। এ সময় বসতঘর তল্লাশি করে ১৫০ গ্রাম গাঁজা এবং গাঁজা সংরক্ষণের জন্য ব্যবহৃত কয়েকটি পলিথিনের প্যাকেট উদ্ধার করা হয়। পরে পুলিশ তাদের থানায় নিয়ে আসে।

​স্থানীয় একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, গফুর হাওলাদার ও তার পরিবার দীর্ঘ দিন গাজীপুরের টঙ্গী এলাকায় বসবাস করতেন। প্রায় চার বছর আগে তারা নিজ এলাকায় ফিরে আসেন এবং এরপর থেকেই এলাকায় মাদকের বিস্তার বাড়তে থাকে। সুফিয়া বেগম বিভিন্ন সময় ঢাকা থেকে গাঁজা এনে স্থানীয় যুবকদের কাছে বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া এই দম্পতির দুই ছেলেও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করছেন স্থানীয়রা। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

​এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, “বিভিন্ন সূত্রে তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে গফুর ও তার স্ত্রীকে ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে তথ্য পাওয়া গেছে। এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”

​তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

গলাচিপায় উদ্ধার ৬ মহিষ, প্রকৃত মালিকের সন্ধান খুঁজছে এলাকাবাসী

গলাচিপায় উদ্ধার ৬ মহিষ, প্রকৃত মালিকের সন্ধান খুঁজছে এলাকাবাসী

August 20, 2026
বরগুনায় চুরি ও মাদক মামলার দুই আসামির কারাদণ্ড

বরগুনায় চুরি ও মাদক মামলার দুই আসামির কারাদণ্ড

September 5, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist