Sunday, October 25, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

পটুয়াখালীতে এনজিও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 18, 2026
পটুয়াখালীতে এনজিও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter

গ্রামীণ পর্যায়ে দরিদ্র ও হতদরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নসহ শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও পরিবেশ সুরক্ষায় সমন্বিত সেবা নিশ্চিত করার লক্ষ্যে পটুয়াখালীতে জেলা এনজিও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর প্রতিনিধি হিসেবে সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহসীন উদ্দীন। সভা পরিচালনা ও সঞ্চালনা করেন বেসরকারী উন্নয়ন সংস্থা এসডিএ-এর নির্বাহী পরিচালক কে. এম. এনায়েত হোসেন।

​সভায় জেলাপর্যায়ে সরকারি সেবা ও এনজিওসমূহের উন্নয়নমূলক কার্যক্রমের সঠিক সমন্বয় সাধন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে গৃহীত উদ্যোগসমূহ আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করা হয়।

​সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অণিক সাহা, জেলা শিক্ষা অফিসার মুহা. মুজিবুর রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন সুলতানা এবং জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. মাহাবুবুর রহমান, আশা’র ডিস্ট্রিক্ট ম্যানেজার লিটন চন্দ্র বিশ্বাস, ব্র্যাকের জেলা কো-অর্ডিনেটর নেফাজ উদ্দীন, ব্লাস্ট পটুয়াখালীর জেলা কো-অর্ডিনেটর অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, পল্লী প্রগতি সমিতির উপপ্রধান নির্বাহী কর্মকর্তা মো. এনায়েত হোসেন মামুন, শুকতারা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক মাহফুজা ইসলাম এবং জাগোনারী (বরগুনা)-এর নির্বাহী পরিচালক হোসনেয়ারা হাসি সহ বিভিন্ন এনজিওর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

​সভায় বক্তারা প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে সরকারি-বেসরকারি যৌথ প্রচেষ্টাকে আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

কুয়াকাটা পৌর আ’লীগের সভাপতিকে সন্ত্রাসী লিখে বিবৃতি

কুয়াকাটা পৌর আ’লীগের সভাপতিকে সন্ত্রাসী লিখে বিবৃতি

November 4, 2023
এমপি প্রার্থী নাসিরের বিরুদ্ধে দরিদ্র মানুষের অর্থ আত্মসাতের অভিযোগ

এমপি প্রার্থী নাসিরের বিরুদ্ধে দরিদ্র মানুষের অর্থ আত্মসাতের অভিযোগ

December 28, 2023

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
চালকের সহকারী চালাচ্ছিলেন বাস, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত ৩০ পর্যটক

চালকের সহকারী চালাচ্ছিলেন বাস, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত ৩০ পর্যটক

October 22, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist