Tuesday, September 22, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

তেতুলিয়ার নাব্যতা সংকটের কারণে স্থবির হয়ে পড়েছে দক্ষিণাঞ্চলের নৌপথ

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 2, 2026
তেতুলিয়ার নাব্যতা সংকটের কারণে স্থবির হয়ে পড়েছে দক্ষিণাঞ্চলের নৌপথ
Share on FacebookShare on Twitter

মোঃ খলিলুর রহমান, বাউফল : একসময় দক্ষিণাঞ্চলের নৌ-যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যের মূল প্রাণকেন্দ্র থাকা তেতুলিয়া নদী এখন তীব্র নাব্যতা সংকটে ধুঁকছে। এই সংকটের কারণে পটুয়াখালীর বাউফল উপজেলার ঐতিহ্যবাহী কালাইয়া বন্দর, কালাইয়া লঞ্চঘাট এবং ঢাকা-কালাইয়া ও কালাইয়া-লালমোহন নৌরুট আজ কার্যত হুমকির মুখে পড়েছে। নদীর বিভিন্ন স্থানে জেগে ওঠা চরের কারণে নৌযান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে আঞ্চলিক অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, মৎস্য খাত এবং সাধারণ মানুষের জীবনযাত্রায়।

​স্থানীয় ব্যবসায়ী, ট্রলার মালিক ও জেলেদের অভিযোগ, নদীর তলদেশে ডুবোচর সৃষ্টির ফলে ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে আসা পণ্যবাহী কার্গো ও ট্রলার নিরাপদে চলাচল করতে পারছে না। অনেক সময় ডুবোচরে ধাক্কা লেগে নৌযান ও পণ্য ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। এতে পরিবহন ব্যয় বৃদ্ধির পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রমও থমকে গেছে।

​উদাহরণস্বরূপ, নাজিরপুর এলাকা থেকে লালমোহনগামী ট্রলারগুলোকে বর্ষা মৌসুমেও নাব্যতা সংকটের কারণে প্রায় ৭ থেকে ৮ কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে চলাচল করতে হচ্ছে। ফলে অতিরিক্ত সময় ও জ্বালানি ব্যয়ের পাশাপাশি যাত্রীদের দুর্ভোগও বহুগুণ বেড়ে গেছে।

​ঢাকা-কালাইয়া রুটে চলাচলকারী লঞ্চ সংশ্লিষ্টরা জানান, নদীর বিভিন্ন স্থানে পানির গভীরতা কমে যাওয়ায় নিরাপদ চলাচল দুরূহ হয়ে পড়েছে। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।

​নাব্যতা সংকটের কারণে গলাচিপা, দশমিনা, কালাইয়া, নিমদী, নুরাইপুর ও কালিশুরীসহ দক্ষিণাঞ্চলের একাধিক নৌঘাটে দ্বিতল লঞ্চ চলাচল ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। বর্তমানে কালাইয়া থেকে ঢাকাগামী মাত্র একটি দ্বিতল লঞ্চ কোনোমতে চলাচল করছে।

​এ বিষয়ে ওই লঞ্চের প্রথম শ্রেণির মাস্টার মো. হানিফ বলেন, ‘‘একসময় ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের এই নৌরুটে অসংখ্য স্টেশন ছিল। এখন নাব্যতা সংকটের কারণে প্রায় ৯০ শতাংশ স্টেশন বন্ধ হয়ে গেছে। এতে যাত্রীসংখ্যাও অনেক কমে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একাধিকবার পরিদর্শন করে আশ্বাস দিলেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।’’

​স্থানীয়দের অভিযোগ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) তেতুলিয়া নদীতে ড্রেজিং কার্যক্রম পরিচালনা করলেও যেখানে নাব্যতা সংকট প্রকট, সেখানে পর্যাপ্ত খনন করা হচ্ছে না। বরং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের আবেদনের ভিত্তিতে বাড়িঘর ও ভিটা ভরাটে বালু সরবরাহে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, যা সরকারের মূল উদ্দেশ্যকে ব্যাহত করছে।

​তবে এই অভিযোগ অস্বীকার করে বিআইডব্লিউটিএর হাইড্রো সলিউশনের প্রকৌশলী তানভীর মজুমদার বলেন, ‘‘সরকারি বিধি অনুসারে আবেদনকারীদের যাচাই-বাছাই করেই বালু সরবরাহ করা হয় এবং এ জন্য কোনো অর্থ নেওয়া হয় না।’’

​এদিকে, বাউফল উপজেলার সরকারি ও বেসরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্প, সড়ক, সেতু ও আবাসন নির্মাণে ভিটি বালুর ব্যাপক চাহিদা রয়েছে। দীর্ঘদিন ধরে পর্যাপ্ত বালু সরবরাহ না থাকায় অনেক উন্নয়নকাজও ব্যাহত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

​পরিস্থিতি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, ‘‘তেতুলিয়া নদীর নাব্যতা সংকটের কারণে কালাইয়া বন্দর ও যাত্রীবাহী নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানানো হবে এবং সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে।’’

​স্থানীয় ব্যবসায়ী, ট্রলার মালিক, জেলে ও সচেতন নাগরিকদের জোরালো দাবি, পরিবেশগত ও আইনগত বিধান মেনে জরুরি ভিত্তিতে তেতুলিয়া নদীতে পরিকল্পিত ও বৈজ্ঞানিক ড্রেজিং পরিচালনা করা হোক। নদীর নাব্যতা ফিরিয়ে এনে কালাইয়া বন্দর ও গুরুত্বপূর্ণ নৌপথে স্বাভাবিক যোগাযোগ পুনঃস্থাপন করা সম্ভব হলে দক্ষিণাঞ্চলের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও জনজীবন আবার নতুন গতি ফিরে পাবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

কলাপাড়ায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কলাপাড়ায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

September 21, 2026
পটুয়াখালী-৪ আসনে চলছে নির্বাচনী প্রচারনা

পটুয়াখালী-৪ আসনে চলছে নির্বাচনী প্রচারনা

December 18, 2023

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

September 12, 2026
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

September 3, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist