Saturday, September 5, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home জাতীয়

নানান আয়োজনে জেলা ও উপজেলায় যুব দিবস উদযাপন

জাতীয় যুব দিবস-২০২৩

Jahirul Islam by Jahirul Islam
November 1, 2023
নানান আয়োজনে জেলা ও উপজেলায় যুব দিবস উদযাপন
Share on FacebookShare on Twitter

সাথী প্রতিবেদকঃ “স্মর্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধু‘র বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। বুধবার (১ নভেম্বর) সকাল সাড়ে আটটায় জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে ঝাউতলা এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়।
গতকাল সকাল সাড়ে নয়টায় সার্কিট হাউস প্রাঙ্গন থেকে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিবসের প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ আবদুল্লাাহ সাদীদ, প্যানেল মেয়র মো:দেলোয়ার হোসেন আকন। স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর এর উপ-পরিচালক ওবায়দুল ইসলাম। এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, এনজিও প্রতিনিধি ও স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ২১জন যুব ও যুবতীদের মাঝে ৮লক্ষ ৮০ হাজার টাকার চেক বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দুমকি প্রতিনিধি জানান, জাতীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে দুমকি উপজেলা যুব উন্নয়ন দপ্তরের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস- ২০২৩ পালিত হযয়েছে। বুধবার (১নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরানের সভাপতিত্বে এবং যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ঋন গ্রহণকারী সদস্য ও প্রশিক্ষণ শেষে সনদ গ্রহনকারী সদস্য গন উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৩ জন সদস্যের মধ্যে ৬লক্ষ ৬০হাজার টাকার যুব ঋণের চেক ও ৬০ জন সদস্যদের মধ্যে প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করা হয়।
গলাচিপা প্রতিনিধি জানান, উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জেয়াদুল কবিরের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। এসময় অতিথি হিসাবে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) মো. নাছিম রেজা, থানা অফিসার ইনচার্জ শোনিত কুমার গানেয়, কৃষি কর্মকর্তা আজু আক্তার, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলী। এছাড়াও উপস্থিত ছিলেন- সুশিল সমাজ ও যুব উন্নয়ন অধিদপ্তরের সকল কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান শেষে ১২ জন প্রশিক্ষণার্থীদের মাঝে ৪ লক্ষ ৯০ হাজার টাকার চেক ও ১৮ জন প্রশিক্ষনার্থীকে ৬’শত টাকা করে যাতায়েত ভাতা প্রদান করেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

সমাবেশ শেষে ফেরার পথে তিন স্থানে হামলার অভিযোগ বিএনপির।

সমাবেশ শেষে ফেরার পথে তিন স্থানে হামলার অভিযোগ বিএনপির।

October 9, 2023
জাতিসংঘের গভীর সমুদ্র বিষয়ক চুক্তিতে সই

জাতিসংঘের গভীর সমুদ্র বিষয়ক চুক্তিতে সই

September 22, 2023

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist