Monday, August 24, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

পটুয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক, পুলিশে সোপর্দ

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 3, 2026
পটুয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক, পুলিশে সোপর্দ
Share on FacebookShare on Twitter

পটুয়াখালীর ঝাউতলা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় এবং কলাপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে বায়েজিদ নামের এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে ছাত্র-জনতা। পরবর্তীতে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ঝাউতলার জুলাই স্তম্ভে জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের পুষ্পস্তবক অর্পন করার কথা রয়েছে। উক্ত অনুষ্ঠানের প্রস্তুতি ও স্থান পরিদর্শনের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি), পৌর নির্বাহী কর্মকর্তা, পুলিশ প্রশাসনের সদস্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

এ সময় অভিযুক্ত বায়েজিদের ঘোরাফেরা সন্দেহজনক মনে হলে উপস্থিত ছাত্র-জনতার নজরে আসে। খোঁজ নিয়ে নিশ্চিত হওয়া যায় যে, কলাপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে বের হওয়া একটি মিছিলে এই যুবক সরাসরি অংশ নিয়েছিল। তাৎক্ষণিকভাবে বিষয়টি নিশ্চিত হওয়ার পর ছাত্র-জনতা তাকে আটক করে উপস্থিত পুলিশ সদস্যদের হাতে তুলে দেন।

এ বিষয়ে পটুয়াখালী জেলা ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তোফাজ্জেল হোসেন বলেন, ‘‘আমরা ঝাউতলায় বসে চা খাচ্ছিলাম। এই ছেলের ঘোরাফেরা সন্দেহজনক মনে হলে আমার সাথে থাকা ছাত্র ভাইদের মধ্যে একজন বলে যে, এই ছেলে কলাপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে মিছিল করেছে। পরবর্তীতে ভিডিও ফুটেজ দেখে বিষয়টি নিশ্চিত হয়ে আমরা তাকে পুলিশের হাতে তুলে দিই।’’

ঘটনার সত্যতা নিশ্চিত করে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আটককৃত যুবককে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিষিদ্ধ সংগঠনের মিছিলে তার সম্পৃক্ততা প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

​পাথরঘাটায় কৃষকদের শস্য বীমা সচেতনতায় ব্র্যাকের কর্মশালা

​পাথরঘাটায় কৃষকদের শস্য বীমা সচেতনতায় ব্র্যাকের কর্মশালা

July 20, 2026
দুমকিতে সড়কের কাজ বন্ধের নির্দেশ

দুমকিতে সড়কের কাজ বন্ধের নির্দেশ

November 7, 2023

Trending.

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
পটুয়াখালীতে ভাড়া বাসা খুঁজতে গিয়ে টমটমের ধাক্কায় নারীর মৃত্যু

পটুয়াখালীতে ভাড়া বাসা খুঁজতে গিয়ে টমটমের ধাক্কায় নারীর মৃত্যু

July 29, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist