Wednesday, October 21, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

বাউফলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 13, 2026
বাউফলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
Share on FacebookShare on Twitter

​বাউফল প্রতিনিধি : “ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।

​মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

​উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালেহ আহমেদ।

​প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সালেহ আহমেদ বলেন, “প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পারিবারিক ও স্থানীয় পর্যায়ে সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। কেবল সরকারের উদ্যোগ নয়, ব্যক্তিপর্যায় থেকে সতর্ক থাকলে এবং প্রতিটি পরিবার দুর্যোগ সহনশীল প্রস্তুতি নিলে এই উপকূলীয় অঞ্চলে ক্ষয়ক্ষতির পরিমাণ বহুলাংশে কমিয়ে আনা সম্ভব।”

​আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মাকসুদুর রহমান, অতিরিক্ত কৃষি অফিসার নাহিদ হাসান, জামায়াতে ইসলামীর পৌর সাধারণ সম্পাদক নুরুল আলম, বাউফল ফায়ার সার্ভিসের প্রতিনিধিবৃন্দ, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউক, স্থানীয় এনজিও প্রতিনিধি সাইফুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

পটুয়াখালীতে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

পটুয়াখালীতে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

October 6, 2026
সাগর ও নদীতে ২২ দিনের মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরু

সাগর ও নদীতে ২২ দিনের মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরু

October 11, 2023

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist