পর্যটনকেন্দ্র কুয়াকাটা সৈকতের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আলহাজ্ব এ বি এম মোশাররফ হোসেন।
শনিবার (৮ আগস্ট) দুপুরে তিনি সৈকতের বিভিন্ন ভাঙন কবলিত স্থান ঘুরে দেখেন। এ সময় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ীসহ পর্যটনসংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। তিনি কুয়াকাটা সৈকতের ভাঙন রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বস্ত দেন।
পরিদর্শনকালে কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, মহিপুর থানা বিএনপির সভাপতি মো. জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহাজাহান পারভেজ, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি মো. আজিজ মুসল্লী, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াছ তুষারসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







