Wednesday, September 2, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

কুয়াকাটায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 9, 2026
কুয়াকাটায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
Share on FacebookShare on Twitter

কুয়াকাটা প্রতিনিধি : “আমাদের ভূমি আমাদের অধিকার, আদিবাসী জীবন ও ঐতিহ্য রক্ষায় এগিয়ে আসুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটার গোড়া আমখোলা পাড়ায় যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস।

​বেসরকারি উন্নয়ন সংস্থা ‘কারিতাস’-এর উদ্যোগে রবিবার দুপুরে আমখোলা পাড়া রাখাইন কমিউনিটি সেন্টারে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করা হয়।

​দিবসটির শুরুতে গোড়া আমখোলা পাড়ায় একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি আলীপুর-গোড়া আমখোলা পাড়া সড়ক হয়ে স্থানীয় বিজয় রামা বৌদ্ধ বিহার ও রাখাইন পাড়া প্রদক্ষিণ করে পুনারায় রাখাইন কমিউনিটি সেন্টারে এসে শেষ হয়। এতে বিভিন্ন পাড়ার শতাধিক রাখাইন নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

​র‍্যালি শেষে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। পটুয়াখালী রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি এমং তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাণ ও প্রকৃতি গবেষক পাভেল পার্থ।

​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাঈদ, কারিতাস-এর প্রজেক্ট সমন্বয়কারী জামাল হোসেন, রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক অংকোছান, সদস্য মেথুস এবং সমকাল প্রতিনিধি আসাদুজ্জামান মিরাজ। সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় সদস্য মংম্যা।

​আলোচনা সভায় বক্তারা বলেন, রাখাইন জনগোষ্ঠী আজ মারাত্মক অস্তিত্ব সংকটে ভুগছে। একসময় যারা বিস্তীর্ণ বনভূমি আবাদ করে নিজেদের আবাসস্থল গড়ে তুলেছিল, আজ তারা নিজ ভূমেই পরবাসী হতে চলেছে। আদিবাসী জনগোষ্ঠীর এই ভূমি অধিকার রক্ষা না করা গেলে এবং তাদের সামাজিক, সাংস্কৃতিক ও কৃষ্টি-কালচারের পৃষ্ঠপোষকতা না দিলে একসময় এ সম্প্রদায় পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে।

​বক্তারা রাখাইন সম্প্রদায়ের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য ও নাগরিক অধিকার রক্ষায় সমাজের সকল স্তর থেকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

কলাপাড়ায় বিদ্যুতের খুঁটি বসাতে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

কলাপাড়ায় বিদ্যুতের খুঁটি বসাতে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

August 17, 2026
প্রতিবন্ধী সদস্যের হাতে বিনামূল্যে গার্ডেন ট্রিলার তুলে দিল ব্র্যাক

প্রতিবন্ধী সদস্যের হাতে বিনামূল্যে গার্ডেন ট্রিলার তুলে দিল ব্র্যাক

August 30, 2026

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist