Wednesday, August 26, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

কুয়াকাটাকে ‘শূন্য বর্জ্য নগরীতে’ রূপান্তরের উদ্যোগ

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 14, 2026
কুয়াকাটাকে ‘শূন্য বর্জ্য নগরীতে’ রূপান্তরের উদ্যোগ
Share on FacebookShare on Twitter

কুয়াকাটা প্রতিনিধি : পর্যটননগরী কুয়াকাটাকে ধীরে ধীরে ‘শূন্য বর্জ্য নগরীতে’ রূপান্তরের লক্ষ্যে জৈব বর্জ্য থেকে কম্পোস্ট সার উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী কেন্দ্রটির উদ্বোধন করেন।

কুয়াকাটা পৌরসভার মালিকানাধীন জমিতে গ্রামবাংলা উন্নয়ন কমিটি ও এসএসডিপির উদ্যোগে এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইনসিনারেশন অল্টারনেটিভসের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

‘জৈব বর্জ্য থেকে কম্পোস্ট সার উৎপাদন কেন্দ্র: কুয়াকাটা উপকূলীয় শহরের শূন্য বর্জ্যে রূপান্তরের একটি উদ্যোগ’ শীর্ষক প্রকল্পটির মূল লক্ষ্য কুয়াকাটার বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন করা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান, কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক, গ্রামবাংলা উন্নয়ন কমিটির নির্বাহী পরিচালক এ কে এম. মাকসুদ এবং এসএসডিপির নির্বাহী পরিচালক মো. হাবিবুর রহমানসহ সংশ্লিষ্টরা।

গ্রামবাংলা উন্নয়ন কমিটির নির্বাহী পরিচালক এ কে এম মাকসুদ বলেন, পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী কুয়াকাটার বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। প্রাথমিক পর্যায়ে কেন্দ্রটি বছরে প্রায় ৩৬ টন জৈব কম্পোস্ট সার উৎপাদনের পরিকল্পনা করেছে।

তিনি বলেন, কেন্দ্রটিকে শুধু সার উৎপাদনের জায়গা হিসেবে নয়, বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষা ও প্রশিক্ষণের কেন্দ্র হিসেবেও গড়ে তোলা হবে। এখানে শিক্ষার্থী, কৃষক ও পরিবেশকর্মীরা বিভিন্ন ধরনের কম্পোস্ট তৈরির পদ্ধতি হাতে-কলমে শিখতে পারবেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

শিশু পরিবার বালিকাদের সঙ্গে সমাজকল্যাণ সচিবের মতবিনিময়

শিশু পরিবার বালিকাদের সঙ্গে সমাজকল্যাণ সচিবের মতবিনিময়

September 26, 2023
পটুয়াখালীতে গোয়ালঘরের তালা কেটে চারটি গরু চুরি

পটুয়াখালীতে গোয়ালঘরের তালা কেটে চারটি গরু চুরি

July 28, 2026

Trending.

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
পটুয়াখালীতে ভাড়া বাসা খুঁজতে গিয়ে টমটমের ধাক্কায় নারীর মৃত্যু

পটুয়াখালীতে ভাড়া বাসা খুঁজতে গিয়ে টমটমের ধাক্কায় নারীর মৃত্যু

July 29, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist