Tuesday, October 20, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

পটুয়াখালীতে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনাসভার মধ্যে দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 16, 2026
পটুয়াখালীতে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনাসভার মধ্যে দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন
Share on FacebookShare on Twitter

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। পটুয়াখালী জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে ১৬ আগস্ট থেকে শুরু হওয়া এই বিশেষ কর্মসূচি আগামী ৩০ আগস্ট পর্যন্ত চলবে।

রোববার (১৬ আগস্ট) সকাল ৯টায় স্থানীয় সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ পুকুর পাড়ে এসে শেষ হয়। পরে সার্কিট হাউজ পুকুরে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়।

পরবর্তীতে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মূল আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার, জেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাড. মজিবুর রহমান টোটন, জেলা জামায়াতের আমীর অ্যাড. নাজমুল আহসান, জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো: শাহআলম সিকদার, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ শফিকুল ইসলাম শাহিন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মাছ আমাদের জাতীয় সম্পদের অন্যতম উৎস। রূপালি মৎস্যের উৎপাদন বৃদ্ধি করে দেশকে আত্মনির্ভরশীল করার লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষীদের সব ধরনের সরকারি সহায়তা ও আধুনিক প্রযুক্তিগত সুবিধা নিশ্চিত করা হবে, যেন আমরা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও মৎস্য রপ্তানি বাড়াতে পারি।

এছাড়াও মাছের বংশবৃদ্ধি রক্ষা, অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান এসময় বক্তারা।

আলোচনা সভা শেষে মাছ চাষে বিশেষ অবদান ও সাফল্য অর্জনের স্বীকৃতিস্বরূপ পটুয়াখালী জেলার কয়েকজন সফল মৎস্যচাষীকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।

উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসন ও সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা মৎস্যজীবী দলের স্থানীয় নেতৃবৃন্দ এবং জেলার সর্বস্তরের মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
কলাপাড়ায় নবনিযুক্ত সহকারী শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় নবনিযুক্ত সহকারী শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

October 4, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist