Monday, August 24, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 20, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ
Share on FacebookShare on Twitter

মির্জাগঞ্জ প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে যৌথ অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।

​বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টায় মির্জাগঞ্জ থানাধীন সুবেদখালী কলেজ রোড সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

​কোস্ট গার্ড জানায়, কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও স্থানীয় পুলিশের সমন্বয়ে গঠিত একটি আভিযানিক দল ওই এলাকার দুটি সন্দেহজনক গোডাউনে তল্লাশি চালায়। এ সময় অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুদ রাখা প্রায় ৩ লক্ষ ৮৭ হাজার টাকা মূল্যের ৬১ হাজার ২০০ শলাকা নকল সিগারেট এবং ১৯ হাজার ৫০০ শলাকা বিড়ি জব্দ করা হয়।

​তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অসাধু ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত নকল সিগারেট ও বিড়ি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

​চোরাচালান ও অবৈধ ব্যবসা রোধে কোস্ট গার্ডের এমন অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

আমতলীতে সকল এনজিও’র ঋণের কিস্তি আদায় বন্ধের নির্দেশ!

আমতলীতে সকল এনজিও’র ঋণের কিস্তি আদায় বন্ধের নির্দেশ!

October 17, 2023
ঢাকাস্থ দুমকি উপজেলা জনকল্যাণ সমিতির অভিষেক ও মিলনমেলা

ঢাকাস্থ দুমকি উপজেলা জনকল্যাণ সমিতির অভিষেক ও মিলনমেলা

October 22, 2023

Trending.

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
পটুয়াখালীতে ভাড়া বাসা খুঁজতে গিয়ে টমটমের ধাক্কায় নারীর মৃত্যু

পটুয়াখালীতে ভাড়া বাসা খুঁজতে গিয়ে টমটমের ধাক্কায় নারীর মৃত্যু

July 29, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist