Saturday, September 5, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

গলাচিপায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় নারীসহ চারজন আহত

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 22, 2026
গলাচিপায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় নারীসহ চারজন আহত
Share on FacebookShare on Twitter

গলাচিপা প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাদুরা গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের হামলায় নারীসহ অন্তত চারজন আহত হয়েছেন।

শনিবার (২২ আগস্ট) সকাল আনুমানিক ৯টার দিকে নিজ ওয়ারিশী রেকর্ডীয় জমিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন— হাবিব ঢালী (৪৫), তোফাজ্জেল ঢালী (২৭), জাহানারা বেগম (৪৫) ও কালাম ঢালী (৫০)। এদের মধ্যে হাবিব ঢালীর অবস্থা গুরুতর। আহতদের উদ্ধার করে গলাচিপা ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি আদালতে গড়ালে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিতর্কিত জমির সীমানা নির্ধারণ করে দেন। আদালতের এই সীমানা নির্ধারণের পর থেকেই প্রতিপক্ষ ক্ষুব্ধ হয়ে ওঠে।

অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার সকালে গনি ঢালী, রিয়াজ ঢালী, ফারুক ঢালী, আলিম ঢালী, আমির ঢালী ও জলি বেগমসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন রামদা, লাঠিসোঁটা ও মরিচের গুঁড়াসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উক্ত জমিতে বেআইনিভাবে প্রবেশ করে। এ সময় তারা উপস্থিত লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। রামদার কোপ ও এলোপাতাড়ি মারধরে চারজন গুরুতর আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শহিদুল বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে এই রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছে।

হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের বিষয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন জানান, ‘‘আমার অধীনে চারজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।’’

তবে প্রতিপক্ষ গনি ঢালী ও রিয়াজ ঢালীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা হামলার অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ওই ঘটনায় তারাও পাল্টা হামলায় আহত হয়েছেন।

এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, ‘‘ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’’

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

‎দুমকিতে পিকআপের গোপন বাক্স থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার, চালক পলাতক

‎দুমকিতে পিকআপের গোপন বাক্স থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার, চালক পলাতক

July 7, 2026
কৃষিতে কেঁচোসারের প্রসার ও বাজারজাতকরণে মহিপুরে মতবিনিময়

কৃষিতে কেঁচোসারের প্রসার ও বাজারজাতকরণে মহিপুরে মতবিনিময়

August 19, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist