Wednesday, October 21, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

বাউফলে ভরিপাশা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 23, 2026
বাউফলে ভরিপাশা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ
Share on FacebookShare on Twitter

​বাউফল প্রতিনিধি : ​পটুয়াখালীর বাউফল উপজেলার ভরিপাশা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষের চারা রোপণসহ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ এবং বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

​রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এসব চারা ও ক্রীড়া সামগ্রী আনুষ্ঠানিকভাবে তুলে দেন বিদ্যালয়ের এডহক কমিটির নবাগত সভাপতি সাকায়েত হোসেন মামুন খান।

​বিদ্যালয় সূত্রে জানা যায়, সম্প্রতি সাকায়েত হোসেন মামুন খান ভরিপাশা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বিদ্যালয়ের সার্বিক মানোন্নয়ন ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গঠনে নানা পদক্ষেপ গ্রহণ করছেন। এরই অংশ হিসেবে তিনি বিদ্যালয়ের চারপাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার বিকাশে বৃক্ষের চারা এবং ফুটবল, সার্জি ও বুটসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

​অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে এডহক কমিটির সভাপতি সাকায়েত হোসেন মামুন খান বলেন, ‘‘এটি আমাদের নিজস্ব বিদ্যালয়। আমরা এখানে পড়াশোনা করেছি, আর এখন আমাদের নতুন প্রজন্ম এখানে শিক্ষা গ্রহণ করছে। সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে আমার লক্ষ্য বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন করা। বিশেষ করে বিদ্যালয়ের মাঠ সংস্কার, নতুন ভবন নির্মাণ এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে যা যা করা প্রয়োজন, তার সবই করব। এ ব্যাপারে আমি ভরিপাশার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি।’’

​বৃক্ষের চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মামুন, কেশবপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. লোকমান হোসেন খান, কেশবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল হক, শাহজাহান খান, সেলিম গাজী ও আবদুর রাজ্জাক গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

মির্জাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

মির্জাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

August 16, 2026
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

October 14, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist