Monday, October 19, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
September 1, 2026
পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জেলা বিএনপির আয়োজনে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় পটুয়াখালী পৌরসভাস্থ সুরাইয়া ভিলার সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহম্মেদ বায়জিদ পান্নার সভাপতিত্বে এবং জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. আল-আমিন সুজনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র এবং বাণিজ্যমন্ত্রী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হোসেন চৌধুরী দলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দলকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. ওয়াহিদ সরোয়ার কালাম, জেলা মহিলা দলের সাবেক সভাপতি অধ্যাপিকা লায়লা ইয়াসমিন, জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক মোজাম্মেল হোসেন তপন, বিএনপি নেতা আব্দুস সালাম মৃধা, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক জেসমিন জাফর, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি অ্যাড. আনিসুর রহমান, জেলা বিএনপির সাবেক গ্রাম সরকার বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান, জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক সাইদুর রহমান তালুকদার এবং সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ সিদ্দিকী প্রমুখ।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

কলাপাড়ায় ১৫ বছর ঘরবন্দী বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে পাঠাল প্রশাসন

কলাপাড়ায় ১৫ বছর ঘরবন্দী বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে পাঠাল প্রশাসন

August 29, 2026
মহিপুরে ২৮৬ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

মহিপুরে ২৮৬ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

October 13, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist