Wednesday, October 21, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

বিএনপি ধ্বংস করে গনঅধিকার পরিষদকে প্রতিষ্ঠিত করা হচ্ছে, বিএনপি নেতাদের দাবি

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
September 2, 2026
বিএনপি ধ্বংস করে গনঅধিকার পরিষদকে প্রতিষ্ঠিত করা হচ্ছে, বিএনপি নেতাদের দাবি
Share on FacebookShare on Twitter

দশমিনা প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের সমর্থক বিএনপি নেতারা দাবী করেছেন পটুয়াখালী-৩ আসনের গলাচিপা দশমিনা উপজেলা বিএনপিকে ধ্বংস করে গনঅধিকার পরিষদকে প্রতিষ্ঠিত করা হচ্ছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় দশমিনা উপজেলার সদর রোডে বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এদাবী করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফখরুজ্জামান বাদল।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল আলীম তালুকদার, সহ সভাপতি এ্যাডভোকেট খোরশেদ আলম, রুহুল আমীন মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসেন, দপ্তর সম্পাদক রাজিব মাষ্টার, দশমিনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহিরুল ইসলাম জহির, সাধারন সম্পাদক জহির প্যাদা, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক এ্যাডভোকেট এনামুল হক রতন, কৃষক দলের সভাপতি মনিরুজ্জামান মহল্লাদার, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুবায়ের হোসেন আক্কাস প্রমূখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য আরো বলা হয়, গতকাল গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ন মিছিলে আওয়ামী ফেসিষ্ট থেকে আগত গনঅধিকার পরিষদের নামে সন্ত্রাসী বাহীনি দফায় দফায় হামলা চালিয়ে অনেক বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীদের আহত করেছেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, দশমিনা গলাচিপা বিএনপির নেতৃত্ব একটি কুচক্রি মহলের হাতে চলে যাওয়ায় তারা দলকে ব্যাবহার করে বিভিন্ন ধরনের লুটপাট,চর দখল, জমি দখল, নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন সহ সরকারী টিউবয়েল বরাদ্দ দিয়ে সাধারন মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন।

লিখিত বক্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে অতি দ্রুত হাসান মামুনের বহিস্কারাদেশ প্রত্যাহার ও দশমিনা গলাচিপায় ত্যাগি নেতাদের নিয়ে কমিটি গঠনের দাবী জানানো হয়। এসব অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব শাহ আলম শানু জানান, তারা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট অভিযোগ করছেন, বরং তারা গত ৫ আগষ্টের পর থেকে ধারাবাহিক ভাবে বিএনপির নাম ভাঙিয়ে লুটপাট করেছেন যার কারনে সতন্ত্র প্রার্থি হাসান মামুন পরাজিত হয়েছেন।

তিনি বলেন, যারা জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নির্দেশ অমান্য করে বিদ্রহী প্রার্থির পক্ষ নিয়েছেন তারা দলের কেউ না।

এসব অভিযোগের বিষয়ে উপজেলা গনঅধিকার পরিষদের সভাপতি আলতাফ হোসেন আকন জানান, গনঅধিকার পরিষদ বিএনপির শরিক দল বিএনপির সাথে আমাদের কোন বিরোধ নাই। তারা মিথ্যা ও বানোয়াট অভিযোগ করছেন। পটুয়াখালী-৩ দশমিনা গলাচিপা আসনে ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর বিএনপির সমর্থনে এমপি নির্বাচিত হয়েছেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

দুমকিতে এবিএন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আমির হোসেনকে বিদায়ী সংবর্ধনা প্রদান

দুমকিতে এবিএন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আমির হোসেনকে বিদায়ী সংবর্ধনা প্রদান

July 19, 2026
পটুয়াখালী সদরে তারুণ্যের কন্ঠ অনুষ্ঠান

পটুয়াখালী সদরে তারুণ্যের কন্ঠ অনুষ্ঠান

November 11, 2023

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist