Tuesday, October 20, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
September 3, 2026
পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা
Share on FacebookShare on Twitter

পটুয়াখালী জেলা পরিদর্শনে চার দিনের সরকারি সফরে আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। আজ ৩ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনি এই সফর করবেন। বুধবার (২ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সচিবের এই সফরসূচি নিশ্চিত করা হয়েছে।

​বিজ্ঞপ্তি অনুযায়ী, ​বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ঢাকার সরকারি বাসস্থান থেকে সদরঘাটের উদ্দেশে রওনা হয়ে সন্ধ্যা ৬টায় লঞ্চযোগে পটুয়াখালীর উদ্দেশে যাত্রা করেছেন তিনি। ​শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টায় পটুয়াখালী সার্কিট হাউজে পৌঁছাবেন। ওইদিন সকাল সাড়ে ৯টায় পটুয়াখালী জেলার কোডেক ট্রেনিং সেন্টারের কনফারেন্স রুমে ‘‘বাংলাদেশে জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধি’’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। এরপর বিকাল সাড়ে ৩টায় জলবায়ু ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং তথ্যচিত্র নির্মাণের জন্য কলাপাড়া ও কুয়াকাটার বিভিন্ন স্থানে গমন করবেন। রাতে তিনি কুয়াকাটায় অবস্থান করবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টায় কুয়াকাটা থেকে পটুয়াখালীর উদ্দেশে যাত্রা করবেন এবং সকাল ৯টায় কোডেক ট্রেনিং সেন্টারে উক্ত কর্মশালার দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। দুপুর আড়াই টায় পটুয়াখালী সার্কিট হাউজে উপস্থিতি শেষে সন্ধ্যা ৬ টায় লঞ্চযোগে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

​রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৭টায় ঢাকায় পৌঁছানোর মাধ্যমে তাঁর চার দিনের সরকারি সফর শেষ হবে বলেও বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

​এই সফরে সচিব মাহবুবা ফারজানার সফরসঙ্গী হিসেবে থাকবেন তাঁর গানম্যান মো: আবদুর রশিদ।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
গলাচিপায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ

গলাচিপায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ

October 15, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
পটুয়াখালীতে সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের নতুন কমিটি অনুমোদন

পটুয়াখালীতে সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের নতুন কমিটি অনুমোদন

September 23, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist