Tuesday, September 22, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

গলাচিপায় বর্ণাঢ্য শোভাযাত্রায় শুভ জন্মাষ্টমী উদযাপিত

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
September 4, 2026
গলাচিপায় বর্ণাঢ্য শোভাযাত্রায় শুভ জন্মাষ্টমী উদযাপিত
Share on FacebookShare on Twitter

​গলাচিপা প্রতিনিধি : ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পটুয়াখালীর গলাচিপায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, আলোচনা ও মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়।

​শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় গলাচিপা কেন্দ্রীয় কালী মন্দির কমিটির আয়োজনে মন্দির প্রাঙ্গণ থেকে ভগবান শ্রীকৃষ্ণের প্রতিমা-বিগ্রহ নিয়ে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। শঙ্খধ্বনি, ধর্মীয় ভক্তি আর বাদ্যযন্ত্রের তালে তালে শত শত নারী-পুরুষ ভক্তের অংশগ্রহণে শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালী মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে পুরো পৌর এলাকায় এক আনন্দঘন উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

​শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. সোহরাব মিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইখতিয়ার রহমান কবির, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুজ্জামান, গণঅধিকার পরিষদের সাবেক সদস্যসচিব মো. জাকির মুন্সী প্রমুখ।

উৎসবের অংশ হিসেবে শ্রীগুরু সংঘের সভাপতি বাবু অসীম কর্মকার ও লোকনাথ সংঘের সভাপতি পরান বণিকের নেতৃত্বে নিজস্ব ব্যানার নিয়ে বিপুল সংখ্যক ভক্ত শোভাযাত্রায় সম্পৃক্ত হন। জন্মাষ্টমী উপলক্ষে কেন্দ্রীয় কালী মন্দির কমিটির আহ্বায়ক বাবু শুক্রাঞ্জন বণিক এবং যুগ্ম আহ্বায়ক রামকৃষ্ণ পাল প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক ও ভক্তদের শুভেচ্ছা জানান।

​অনুষ্ঠানে কালী মন্দিরের পুরোহিত বাবু বাসুদেব চ্যাটার্জি বিশ্বমানবতার শান্তি ও কল্যাণ কামনা করে বলেন, ‘‘অন্যায়-অত্যাচার দমন ও সমাজে সত্য, প্রেম ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তাঁর আদর্শ ও চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানবকল্যাণে সবাইকে একযোগে কাজ করতে হবে।’’

​শোভাযাত্রা শেষে মন্দির প্রাঙ্গণে উপস্থিত সকল ভক্তের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

‎মির্জাগঞ্জে ঘুমন্ত বাবাকে শিল-পাটা দিয়ে পিটিয়ে হত্যা করল ছেলে

‎মির্জাগঞ্জে ঘুমন্ত বাবাকে শিল-পাটা দিয়ে পিটিয়ে হত্যা করল ছেলে

July 3, 2026
কুয়াকাটায় ২১ পিস ইয়াবাসহ ১৬ মামলার আসামি গ্রেপ্তার

কুয়াকাটায় ২১ পিস ইয়াবাসহ ১৬ মামলার আসামি গ্রেপ্তার

September 6, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

September 12, 2026
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

September 3, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist