রাষ্ট্রসংলাপ ফোরামের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে সিনিয়র সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পটুয়াখালীর বাউফল উপজেলার পূর্ব সানেশ্বরের সন্তান আবু বকর ছিদ্দিক ওরফে তুহিন ফরাজী।
সংগঠনটির প্রতিষ্ঠালগ্ন থেকেই সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন তুহিন ফরাজী। শুরুতে তিনি কেন্দ্রীয় সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ৬ মাসের মেয়াদজুড়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
পরবর্তীতে রাষ্ট্রসংলাপ ফোরামের কার্যক্রম আরও বিস্তৃত ও শক্তিশালী করার লক্ষ্যে বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ দুই বছর নির্ধারণ করা হয়। তার দীর্ঘদিনের সক্রিয়তা, অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ নতুন এই মেয়াদে তাকে সিনিয়র সাংগঠনিক সম্পাদকের গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তুহিন ফরাজীর এই পদে অন্তর্ভূক্তিতে সন্তোষ প্রকাশ করে সংগঠনটির নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নবনির্বাচিত এই কেন্দ্রীয় কমিটির মাধ্যমে রাষ্ট্রসংলাপ ফোরামের সার্বিক কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে কেন্দ্রীয় পর্যায়ে তিনি তার অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে সংগঠনকে আরও সুসংগঠিত করতে কার্যকর ভূমিকা রাখবেন।







