Monday, September 14, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

৫০ পিস ইয়াবাসহ কলাপাড়ায় আমতলীর ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
September 8, 2026
৫০ পিস ইয়াবাসহ কলাপাড়ায় আমতলীর ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
Share on FacebookShare on Twitter

​কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় ৫০ পিস ইয়াবাসহ মাহাবুব প্যাদা (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কলাপাড়া থানা পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ছোনাউটা গ্রামের একটি কাঁচা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃত মাহাবুব প্যাদা বরগুনা জেলার আমতলী উপজেলার পূজাখোলা গ্রামের মো. আব্দুর রব প্যাদার ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া থানার এসআই (নিঃ) সুজন চক্রবর্তীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​এ ঘটনায় কলাপাড়া থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় এসআই সুজন চক্রবর্তী বাদী হয়েছেন।

​গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, কলাপাড়াকে মাদকমুক্ত করতে পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

ঋণের লোভ দেখিয়ে বাউফলে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভুয়া এনজিও

ঋণের লোভ দেখিয়ে বাউফলে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভুয়া এনজিও

August 17, 2026
দশমিনায় বিদ্যালয়ের সভাপতির স্বামীর বিরুদ্ধে শিক্ষককে মারধরের অভিযোগ

দশমিনায় বিদ্যালয়ের সভাপতির স্বামীর বিরুদ্ধে শিক্ষককে মারধরের অভিযোগ

July 22, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist