Monday, October 19, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

কুয়াকাটায় ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি দুলাল ও সহযোগী গ্রেপ্তার

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
September 10, 2026
কুয়াকাটায় ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি দুলাল ও সহযোগী গ্রেপ্তার
Share on FacebookShare on Twitter

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটায় ১৪ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি মো. দুলাল হাওলাদার (৩৮) ও তার সহযোগী মো. ইউসুফ হাওলাদারকে (২৫) গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কুয়াকাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হোটেল স্যান্ডি (আবাসিক) সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনই পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মেলাপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার এসআই (নিরস্ত্র) শেখ ফিরোজ আলমের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় নির্মাণাধীন একটি ভবনের সামনের পাকা রাস্তা থেকে দুলাল ও ইউসুফকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের তল্লাশি করে ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুলাল হাওলাদারের বিরুদ্ধে এর আগে তিনটি মামলা রয়েছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে এবং তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ‘মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। মাদক কারবারিসহ সব ধরনের অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

দেশের সব ডিসির জন্য জরুরি নির্দেশনা

দেশের সব ডিসির জন্য জরুরি নির্দেশনা

August 3, 2026
পটুয়াখালীতে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে বর্ণাঢ্য র‍্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে বর্ণাঢ্য র‍্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

September 2, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist