Tuesday, October 20, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

কলাপাড়ায় গাঁজা ও ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
September 11, 2026
কলাপাড়ায় গাঁজা ও ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
Share on FacebookShare on Twitter

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা এবং ২০২ পিস ইয়াবাসহ দুই নারীসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

​বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কলাপাড়া থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে পুলিশ উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে অভিযান পরিচালনা করে। ওই গ্রামের আমির হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন—রুনা বেগম (৪৫), মোসা: মিম আক্তার (২৩), রায়হান (২২) এবং মো: রাজিব আকন (৩০)। পুলিশ জানায়, গ্রেফতারকৃত সবাই পেশাদার মাদক ব্যবসায়ী। তবে অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ১৪টি মাদক মামলার আসামি আমির হোসেন পালিয়ে যেতে সক্ষম হন।

​পুলিশ সূত্রে জানা গেছে, আসামিরা দীর্ঘদিন ধরে পশ্চিম বাদুরতলী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কৌশলে মাদকের কারবার চালিয়ে আসছিল।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হবে। পালিয়ে যাওয়া আসামি আমির হোসেনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

দুমকিতে ব্র্যাকের উদ্যোগে গরিব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ

দুমকিতে ব্র্যাকের উদ্যোগে গরিব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ

July 2, 2026
মা-শিশুকে নির্যাতনের ঘটনায় কলাপাড়া উপজেলা বিএনপি সম্পাদক চুন্নুকে শোকজ

মা-শিশুকে নির্যাতনের ঘটনায় কলাপাড়া উপজেলা বিএনপি সম্পাদক চুন্নুকে শোকজ

September 23, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist