Monday, September 14, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home সারাদেশ

বরিশালে সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
September 11, 2026
বরিশালে সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার
Share on FacebookShare on Twitter

বরিশালের সিনিয়র সাংবাদিক ও দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো চিফ পুলক চ্যাটার্জির (৫৭) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর প্যারারা রোডের দৈনিক সমকালের ব্যুরো অফিস থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুলক চ্যাটার্জি প্রায় তিন বছর আগে সমকাল থেকে চাকরিচ্যুত হয়েছিলেন। তিনি বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এর আগে দীর্ঘদিন দৈনিক যুগান্তরে কাজ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে গেছেন।

দৈনিক সমকালের বরিশাল অফিসের বর্তমান প্রধান স্টাফ রিপোর্টার সুমন চৌধুরী বলেন, ‘পুলক চ্যাটার্জির কাছে অফিসের একটা চাবি থাকত। প্রায়ই দিনে ও রাতে এসে অফিস খুলে সময় কাটাতেন।’

সুমন চৌধুরী জানান, শুক্রবার দুপুরে একটি দাওয়াতে অংশগ্রহণ করেছিলেন। বিকেলে তার স্ত্রী তাকে ফোন করে জানান, তার ফোন ধরছেন না পুলক। সন্ধ্যায় অফিসে গিয়ে দেখেন ভেতর থেকে অফিস তালাবদ্ধ।’

তিনি বলেন, ‘দরজা একটু ফাঁক করে দেখি, গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন। পরে দ্রুত পুলিশকে খবর দিই। পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।’

খোঁজ নিয়ে জানা যায়, পুলক চ্যাটার্জি সর্বশেষ দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান ছিলেন। প্রায় তিন বছর আগে সমকাল থেকে চাকরি চলে যাওয়ার পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।’

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

দশমিনায় ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

দশমিনায় ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

August 26, 2026
পটুয়াখালীতে বিশ্ব এইডস দিবস পালিত

পটুয়াখালীতে বিশ্ব এইডস দিবস পালিত

December 2, 2023

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist